কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ট্যুইটারের আইনি রক্ষাকবচ কাড়ল কেন্দ্র
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: শঙ্খজিৎ বিশ্বাস
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১, ০২:২২:৪২ পিএম
  • / ৮৬৬ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: শঙ্খজিৎ বিশ্বাস

কেন্দ্র-ট্যুইটার সংঘাতে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হল ট্যুইটার। শেষ মুহূর্তে অন্তর্বর্তীকালীন চিফ কমপ্লায়েন্স অফিসার নিয়োগ করেও কোনও লাভ হল না। কেন্দ্রের নয়া তথ্যপ্রযুক্তি নীতির শর্তাবলী পূরণ করতে না পারায় এবার ভারতে আইনি রক্ষাকবচ হারাল মাইক্রো ব্লগিং সাইটটি। এর ফলে ট্যুইটারের বিরুদ্ধে যদি কেউ আদালতের দ্বারস্থ হন, সেক্ষেত্রে তথ্যপ্রযুক্তি আইনের আওতায় সুরক্ষা পাবে না তারা।

আরও পড়ুন: আজ থেকে শুরু হল শুটিং

নয়া তথ্যপ্রযুক্তি নীতি নিয়ে কয়েকমাস ধরে কেন্দ্র-টুইটার টানাপোড়েন চলছে। প্রথমে নয়া নীতি মানতে রাজি না থাকলেও ৫ জুন কেন্দ্রের চূড়ান্ত নোটিসের পর অবশ্য আগের অবস্থান থেকে কিছুটা সরে আসে মাইক্রো ব্লগিং সাইটটি। সরকারের নীতি মেনে নেবে বলে জানায় তারা। এরই মধ্যে উত্তরপ্রদেশে এক প্রবীণ ব্যক্তিকে নিগ্রহের ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার অভিযোগ ওঠে ট্যুইটারের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে আদালতে মামলা রুজু হওয়ার পর ট্যুইটারের আইনি রক্ষাকবচ তুলে নেওয়া হয়।

আরও পড়ুন: বড় সাফল্য পুলিশের, গুলির লড়াইয়ে খতম ৫ মাওবাদী

গতকালই ট্যুইটারের এক মুখপাত্র জানিয়েছিলেন, কেন্দ্রের নয়া তথ্যপ্রযুক্তি নীতির শর্ত মেনে চলার ব্যাপারে তারা বদ্ধপরিকর। কেন্দ্রের দাবি মেনে চিফ কমপ্লায়েন্স অফিসার, নোডাল কনট্যাক্ট পার্সন এবং গ্রিভান্স অফিসার নিয়োগ করার ব্যাপারেও সম্মতি জানায় মাইক্রো ব্লগিং সাইটটি। রাতারাতি অন্তর্বর্তীকালীন চিফ কমপ্লায়েন্স অফিসার নিয়োগও করে ফেলে তারা। তারপরেও রেহাই মিলল না।

কেন্দ্রীয় সরকারের এক আধিকারিক জানিয়েছেন, আইটি আইনের ৭৯ নম্বর ধারায় আইনি রক্ষাকবচ পেত ট্যুইটার। কিন্তু নয়া তথ্যপ্রযুক্তি নীতি সমস্ত শর্ত না মানায় তথ্যপ্রযুক্তি আইনের ৭৯ ধারায় ট্যুইটার আর কোনও আইনি রক্ষাকবচ পাবে না তারা। সাম্প্রদায়িক অশান্তিতে ইন্ধন জোগানোর অভিযোগেই ট্যুইটারের আইনি রক্ষাকবচ কেড়ে নিল কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন: জন্মদিনে পুলিশি জেরার মুখে মিঠুন

এদিকে কেন্দ্রীয় সরকার আচমকা আইনি রক্ষাকবচ কেড়ে নেওয়ায় হতাশ ট্যুইটার কর্তৃপক্ষ। রক্ষাকবচ খোয়ানোর পর ট্যুইটারের এক মুখপাত্র বলেন, কেন্দ্রের নয়া তথ্যপ্রযুক্তি নীতির শর্তাবলী মেনে চলতে আমরা বদ্ধপরিকর। প্রতিপদে তথ্যপ্রযুক্তি মন্ত্রককে সমস্ত বিষয়ের আপডেট দেওয়া হচ্ছে। অন্তর্বর্তীকালীন চিফ কমপ্লায়েন্স অফিসারও নিয়োগ করে ফেলা হয়েছে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team