29.1 C
Kolkata

করিমপুরে নির্বাচনী প্রচারে তৃণমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তী

Must Read

ওয়েবডেস্ক-  করিমপুর বিধানসভা (Karmipur Assembly)  কেন্দ্রে নির্বাচনী প্রচারে জোর বাড়াল তৃণমূল কংগ্রেস। শনিবার করিমপুরের জমশেরপুর গ্রামে জনসংযোগে নামলেন তৃণমূল প্রার্থী (Tmc Candidate) সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। এদিন সকাল থেকেই দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে গ্রামে গ্রামে প্রচার করেন তিনি।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন এবং উন্নয়নের আশ্বাস দেন। রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষার মতো একাধিক ইস্যু উঠে আসে তাঁর প্রচারে।

এদিনের প্রচারে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা। জমশেরপুর গ্রামে তারকা প্রার্থীর আগমনে উৎসাহ চোখে পড়ে সাধারণ মানুষের মধ্যেও। নির্বাচনের আগে এই ধরনের নিবিড় জনসংযোগ কর্মসূচি যে দলের সংগঠনকে আরও শক্তিশালী করবে, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

আরও পড়ুন- নির্বাচনের আগে রদবদলেই বিপত্তি? প্রশ্ন তুললেন অভিষেক

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের প্রচারে জোর কদমে শুরু করে দিয়েছেন রাজনৈতিক প্রার্থীরা। জোরকদমে চলছে প্রচার। ভোটের দিন আর বেশি দিন বাকি নেই, তার ব্যস্ততা তুঙ্গে। এর আগেও রাজনৈতিক প্রচারে বেরিয়েছেন তারকা প্রার্থী সোহম চক্রবর্তী। সাধারণ মানষের কাছে গিয়ে তাদের অভাব অভিযোগ শুনতে দেখা গিয়েছিল তাঁকে। ২০২৬ এর নির্বাচনে করিমপুর থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন সোহম চক্রবর্তী। এর আগে তিনি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে চণ্ডীপুর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন।

Latest News

৭২ ঘণ্টা পর শেষ উদ্ধারকাজ, তারাতলার ধ্বংসস্তূপে পুলিশের কড়া পাহারা

ওয়েব ডেস্ক : তারাতলার (Taratala) নির্মীয়মাণ গুদাম ভেঙে ভয়াবহ দুর্ঘটনার প্রায় ৭২ ঘণ্টা পর শেষ হল উদ্ধার অভিযান। পুলিশ...

More Articles Like This