22.5 C
New York

প্রতিবাদ করতে গিয়েই মার, নওদায় আক্রান্ত তৃণমূল অঞ্চল সভাপতি

Must Read

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের (Murshidabad) নওদা (Nouda) বিধানসভা এলাকায় তৃণমূলের (TMC) অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত বালি অঞ্চলের তৃণমূল সভাপতি নুর ইসলাম শেখ। তাঁর অভিযোগ, হুমায়ুন কবীর ঘনিষ্ঠ ও কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলার সঙ্গে জড়িত।

নুর ইসলামের দাবি, গতকাল বালি অঞ্চলের মাদ্রাসা মোড়ে কয়েকজন সঙ্গীর সঙ্গে বসে ছিলেন তিনি। সেই সময় কিছুটা দূরে এক ব্যক্তিকে মারধর করতে দেখেন কয়েকজন দুষ্কৃতী। ওই ঘটনার প্রতিবাদ করে এগিয়ে যেতেই তাঁকেও লক্ষ্য করে হামলা চালানো হয়। বেধড়ক মারধরের পাশাপাশি হামলাকারীদের হাতে আগ্নেয়াস্ত্রও ছিল বলে অভিযোগ তাঁর।

আরও পড়ুন: ভোররাতে ‘অ্যাকশন’ কেন্দ্রীয় সংস্থার, কলকাতায় ৫ জায়গায় তল্লাশি

কোনওক্রমে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হন নুর ইসলাম শেখ। পরে তিনি নওদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে একাধিক দুষ্কৃতীর নাম উল্লেখ করা হয়েছে বলেও জানা গিয়েছে।

এই ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে পুলিশ সূত্রে খবর। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছে তৃণমূল নেতৃত্ব।

Latest News

রবিবার সূর্যদেবের কৃপায় কার ভাগ্য খুলবে?

ওয়েব ডেস্ক: রবিবার দিনটি জ্যোতিষশাস্ত্রে (Astrology) বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিন সূর্যদেবের আরাধনা করলে জীবনে মান-সম্মান, প্রতিপত্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি...

More Articles Like This