স্ট্রংরুমের ছবি প্রকাশ সমাজমাধ্যমে, বিতর্কে জড়ালেন তৃণমূল নেত্রী

0
33

পূর্ব বর্ধমান : নির্বাচনের আবহে নতুন বিতর্কে জড়ালেন গুসকরা শহর তৃণমূল কংগ্রেসের (TMC) নেত্রী মল্লিকা চোংদার (Mallika Chongdar)। স্ট্রংরুমের ভিতরের ছবি সোশ্যাল মিডিয়ায় (Social Media) প্রকাশ করাকে ঘিরে শুরু হল রাজনৈতিক তরজা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে গুসকরা মহাবিদ্যালয়ে নির্বাচনের ইভিএম মেশিন আনার কাজ চলছিল। সেই সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অভিযোগ, সেই রাতেই স্ট্রংরুমের (Strongroom) ভিতরের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূল নেত্রী। এরপরই বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়।

২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিতর্কের জেরে সেই ছবিগুলি আবার সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেন মল্লিকা চোংদার (Mallika Chongdar)। তবে ততক্ষণে প্রশ্ন উঠতে শুরু করেছে, এটি কি নিছক অজ্ঞতা, না কি ইচ্ছাকৃত পদক্ষেপ? এই ঘটনায় শাসকদলকে কড়া আক্রমণ শানিয়েছে বিরোধীরা। গুসকরা শহর এরিয়া কমিটি (সিপিএম)-এর সম্পাদক ইরফান শেখ জানান, বিষয়টি ইতিমধ্যেই সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের নজরে আনা হয়েছে। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

আরও খবর : শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ২৫টি মামলা, হাইকোর্টে রিপোর্ট জমা ডিজির

অন্যদিকে আউশগ্রাম বিধানসভার বিজেপি কনভেনার গণেশ সরকার বলেন, স্ট্রংরুমের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা গুরুতর অপরাধ। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে। তাঁর দাবি, সাধারণ মানুষ এই ঘটনায় ক্ষুব্ধ এবং ভোটের মাধ্যমে জবাব দেবে।

আর এ নিয়ে মল্লিকা চোংদার জানান, “কেও না জেনে ভুল করতে পারে। আমার বিষয়টি জানা ছিল না। পরে নিজের ভুল বুঝতে পেরে ছবিটি মুছে ফেলা হয়েছে। এটা নিয়ে বিতর্ক করে লাভ কি বিরোধীদের।”

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here