কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (West Bengal Legislative Assembly Election 2026) আগে তৃণমূল কংগ্রেসে (TMC) বড় যোগদান। দলে যোগ দিলেন ক্রিকেটার শিবশঙ্কর পাল (Shib Shankar Paul)। নির্বাচনের মুখে এই যোগদানকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
রাজ্যে আগামী ২৩ ও ২৯ এপ্রিল দু’দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার সাংবাদিক বৈঠকে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
আরও পড়ুন: প্রার্থী ঘোষণা হতেই বিক্ষোভ! আলিপুরদুয়ারে পার্টি অফিসে ভাঙচুর বিজেপির
সূত্রের খবর, মঙ্গলবার বিকেল চারটে নাগাদ তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে। তার আগেই শিবশঙ্কর পালের দলে যোগদান রাজনৈতিক মহলে জল্পনা আরও বাড়িয়েছে।
এরই মধ্যে সোমবার প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি ও সিপিএম। ফলে ভোটের আগে রাজনৈতিক ময়দানে টানটান উত্তেজনা তৈরি হয়েছে।
