ওয়েব ডেস্ক : দোরগোড়ায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। তার মধ্যেই শান্তিপুর (Shantipur) বিধানসভা কেন্দ্রের নির্বাচনকে ঘিরে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। এই আবহে টোটো ও বাইক মিছিল করে জোরদার প্রচার চালালেন তৃণমূল (TMC) কংগ্রেস প্রার্থী ব্রজ কিশোর গোস্বামী। প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিভিন্ন জনমুখী প্রকল্প তুলে ধরেন। এছাড়া ভোটের এই সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এদিন টোটো ও বাইক মিছিলের মাধ্যমে প্রচার সারেন তিনি। সেই প্রচার থেকে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) টোটো চালকদের জন্য নতুন সুযোগ তৈরি করেছেন। সাধারণ মানুষের উপার্জনের পথ সুগম করেছেন। মানুষ কোন দলের, সেটা বড় কথা নয় রুজি-রুটির ব্যবস্থা করাই সরকারের প্রকৃত সাফল্য।”
আরও খবর : কালনার সিমলনে মোদির সভা, শেষ মুহূর্তে জোর প্রস্তুতি ও কড়া নিরাপত্তা
এদিন হুমায়ুন কবীর-এর ভাইরাল ভিডিও ও বিরোধীদের কৌশল নিয়েও মুখ খোলেন তিনি। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী নয়। তিনি বলেন, “বিজেপি একদিকে হিন্দুদের একরকম বার্তা দেয়, আবার মুসলিম ভোট পাওয়ার জন্য ভিন্ন কৌশল নেয়। কিন্তু শান্তিপুরের প্রতিটি মানুষের ভোট আমাদের কাছে সমান মূল্যবান। আমরা উন্নয়ন ও সম্প্রীতির ভিত্তিতেই মানুষের রায় চাইছি।”
নির্বাচনে নির্দল প্রার্থীদের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “ভারত একটি গণতান্ত্রিক দেশ। যে কেউ ভোটে লড়তে পারেন। তবে শান্তিপুরে শান্তি, উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখা আমাদের অঙ্গীকার। আমরা চাই সকলে মিলে এলাকার উন্নয়নে সামিল হোক।” প্রচারের সময় তৃণমূল (TMC) প্রার্থীর গলায় পুষ্পমাল্য এবং চোখেমুখে ছিল আত্মবিশ্বাসের ছাপ। স্থানীয় বাসিন্দাদের ব্যাপক সাড়া পেয়ে জয়ের ব্যাপারে তিনি যথেষ্ট আশাবাদী বলেই জানিয়েছেন।
দেখুন অন্য খবর :

