নন্দীগ্রামে শুভেন্দুকে ‘জয় বাংলা’ স্লোগান! রেগে গাড়ি থেকে নেমে কী করলেন বিজেপি প্রার্থী? দেখুন

Must Read

নন্দীগ্রাম: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আবহে ফের উত্তপ্ত নন্দীগ্রাম (Nandigram)। এবার দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে সেখানের বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) দেখে ‘জয় বাংলা’ স্লোগান (Jay Bangla Slogan) দিলেন তৃণমূল (TMC) কর্মীরা। এই পরিস্থিতিতে গাড়ি থেকে রেগে নেমে পড়েন উত্তেজিত শুভেন্দু। পাল্টা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে শোনা যায় বিজেপি কর্মীদেরও।

নন্দীগ্রামের ৪৯ নম্বর বুথের দীনবন্ধুপুরের এলাকার ঘটনা। বুধবার সেখানে এক মুসলিম পরিবারের সঙ্গে দেখা করতে যান শুভেন্দু। সেখানেই তাঁকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। তা বিজেপি প্রার্থীর কানে এলে তিনি গাড়ি থেকে নেমে তেড়ে যান এবং যাঁরা স্লোগান দিচ্ছিলেন, তাঁদের উদ্দেশ্যে হুঁশিয়ারির সুরে শুভেন্দু বলেন, “সময় বদলে গিয়েছে। এই রকম করবেন না। সবার কাছে যাওয়ার অধিকার আমার আছে। আমাকে দেখে এই রকম করবেন না। সব মুসলিম বাড়িতে যাব। আমার এমএলএ অফিস থেকে সবাই সাহায্য পেয়েছে।”

আরও পড়ুন: তৃণমূলের ফাঁস করা ‘ফর্ম-৬’ নিয়ে পাল্টা প্রশ্ন বিজেপির! কী বলল পদ্ম শিবির? দেখুন

এই ঘটনায় বিজেপিকেই নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের দাবি, শুভেন্দু নন্দীগ্রামে হারছেন, তা তিনি বুঝেই গিয়েছেন। সেই কারণেই তিনি মুসলিমদের কাছে টানার চেষ্টা করছেন বলেও কটাক্ষ করেছে শাসক শিবির। এমনকি মিথ্যে কথা শুনে দেখা করতে চলে এসেছেন বলেও শুভেন্দুকে নিশানা করা হয় তৃণমূলের তরফে।

দেখুন আরও খবর: 

Latest News

বিশ্বব্যবস্থায় বদলের ডাক, গ্লোবাল সাউথকে সিদ্ধান্ত গ্রহণে এগিয়ে আসার আহ্বান মোদির

ওয়েব ডেস্ক : বিশ্ব পরিচালনার ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলির ভূমিকা আরও বাড়ানো প্রয়োজন। ব্রিকস সম্মেলনের (BRICS Summit) মঞ্চ থেকে গ্লোবাল...

More Articles Like This