12.2 C
New York

ভোটার তালিকায় বিভ্রাট! কমিশনকে ‘ঝাঁটা’ দেখিয়ে বিক্ষোভ তৃণমূলের

Must Read

দক্ষিণ ২৪ পরগনা: ভোটার তালিকায় (Voter List) নাম থাকা সত্ত্বেও কয়েক হাজার মানুষকে ‘বিবেচনাধীন’ বা ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ (Under Adjudication) পর্যায়ে রাখার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলার রায়দিঘি। শুক্রবার মথুরাপুর দু’নম্বর ব্লকের কোম্পানির ঠেক বাজার এলাকায় নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে তীব্র বিক্ষোভে (Protest) ফেটে পড়ে তৃণমূল কংগ্রেস (TMC)। ​এদিন তৃণমূলের কয়েক শতাধিক কর্মী-সমর্থককে ঝাঁটা ও কাস্তে হাতে মিছিল করে প্রতিবাদ করতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মথুরাপুর দু’নম্বর ব্লকের মোট ৩,২৩২ জন ভোটারের নাম বর্তমানে ‘বিবেচনাধীন’ তালিকায় রাখা হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, এই তালিকায় থাকা অধিকাংশ মানুষের নাম ২০০২ সালের ভোটার তালিকাতেও ছিল। দীর্ঘকাল ভোটার থাকার পরেও কেন হঠাৎ তাঁদের নাগরিকত্ব বা পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, সেই ব্যাখ্যা চেয়েছে শাসক দল।

আরও পড়ুন: বিচারাধীন ভোটারদের অচলাবস্থা দূর করতে বড় পদক্ষেপ কমিশনের!

​ব্লক যুব তৃণমূল সভাপতি উদয় হালদারের নেতৃত্বে এই কর্মসূচিতে কয়েক’শ মহিলা ও যুবক অংশ নেন। তৃণমূল নেতৃত্বের দাবি, অবিলম্বে এই জটিলতা কাটিয়ে যোগ্য ভোটারদের নাম তালিকায় ফেরাতে হবে। এদিকে, আগামী ৮ মার্চ মথুরাপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে। এই বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি ওই সভা সফল করার লক্ষ্যেও এদিন দলীয় কর্মীদের প্রস্তুতি নিতে দেখা যায়।

দেখুন আরও খবর:

Latest News

ছবিগুলো কে তুলে দেয়’? মিমিকে প্রশ্ন অঙ্কুশের

কলকাতা: সুযোগ পেলেই ঘুরতে বেড়িয়ে পড়েন টলিপাড়ার ব্যস্ততম নায়িকা মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। আর সেখান থেকে নিজের সুন্দর সুন্দর...

More Articles Like This