রাজ্যে এবার ‘দুয়ারে চিকিৎসা’! নির্বাচনী ইস্তেহারে বিরাট ঘোষণা মমতার

0
35

কলকাতা: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) ইস্তেহারে (TMC Manifesto 2026) রাজ্যবাসীর জন্য একের পর এক বড় ঘোষণা করলেন তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মহিলাদের উন্নয়নে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ থেকে ‘বিধবা ভাতা’ একের পর এক প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, রাজ্যবাসীকে ‘ডোরস্টেপ মেডিক্যাল সুবিধা’ দিতেও বড় ঘোষণা করেছেন তিনি। এবার রাজ্যবাসীকে ‘দুয়ারে চিকিৎসা’ (Duare Chikitsa) দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মমতা।

বৃহস্পতিবার বিকেলে কালীঘাট থেকে সাংবাদিক সম্মেলন করে মমতা বলেন, “বাজেটে কৃষি কৃষকের হাসি। ঘর সকলকে দেওয়া হবে। এ বার দুয়ারে চিকিৎসা করব। আগে দুয়ারে সরকার যে করেছি, তা চলবে। আমার পাড়া আমার সমাধানে বুথে বুথে আট হাজার কোটি টাকা দিয়েছি। সেই কাজগুলি যারা করছিল, তাদের তুলে নিয়ে গিয়েছে, যাতে করতে না পারে। কাজ তো হবেই।”

আরও পড়ুন: “লাইন দিতে দিতে মানুষ ওদের বেলাইন করে দেবে,” ইস্তেহার প্রকাশের আগে বিস্ফোরক মমতা

তবে শুধু স্বাস্থ্য নয়, তৃণমূলের ইস্তেহারে শিক্ষার খাতেও রয়েছে বেশ কিছু বড় ঘোষণা। মমতা এদিন বলেন, “দুয়ারে শিবির হবে। দুয়ারে স্বাস্থ্য। স্বাস্থ্যসাথী আছে। এমপি ল্যাড থেকে ২৫০-৩০০ অ্যাম্বুল্যান্স দিয়েছে। পরে আরও দিয়েছি। বাংলার শিক্ষায়তনকে টার্গেট করেছি। বাজেটে পাশ হয়েছে। মন্ত্রিসভায় পাশ করেছি। কয়েক হাজার স্কুলের আধুনিকীকরণ হবে। ই-লার্নিং হবে। আধুনিক প্রযুক্তি থাকবে। শিক্ষক নিয়োগ করতে চাই। বিপক্ষেরা কোর্টে কেস করে দেয়। তাতে ভাগ্য ঝুলে রইল শিকেয়। বোঝে না, মানুষ কষ্ট পায়। না হলে এ ভাবে শিক্ষক, অশিক্ষক কর্মীদের ঝুলে থাকছে। শিক্ষার অধিকার বাংলার সবার।”

দেখুন আরও খবর: 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here