Forbidden

You don't have permission to access th1s resource.

মঞ্চ থেকে ‘মারধর’-এর হুমকি! ডোমকলে হুমায়ুন কবিরের মন্তব্যে তুমুল বিতর্ক - KolkataTV
31.1 C
Kolkata

মঞ্চ থেকে ‘মারধর’-এর হুমকি! ডোমকলে হুমায়ুন কবিরের মন্তব্যে তুমুল বিতর্ক

Must Read

মুর্শিদাবাদ: ডোমকলের (Domkal) নির্বাচনী মঞ্চে বিতর্কের ঝড় তুললেন তৃণমূল (TMC) প্রার্থী হুমায়ুন কবীর (Humayun Kabir)। শনিবার এক কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী কর্মীদের উদ্দেশে তাঁর করা মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

সভায় হুমায়ুন কবীর বলেন, বিরোধীরা যদি তৃণমূল কর্মীদের আক্রমণ করে, তাহলে কর্মীরা যেন পাল্টা হাত না তোলেন। বরং তাঁকে ফোন বা হোয়াটসঅ্যাপে জানাতে বলেন তিনি। এরপরই তিনি হুমকির সুরে বলেন, তিনি নিজে গিয়ে “এমন মার মারবেন” যে তার কঠোর পরিণতি হবে। তাঁর এই মন্তব্যে সভায় উপস্থিত কর্মীদের একাংশ হাততালি দিয়ে সমর্থন জানান।

আরও পড়ুন: ‘টুকরো টুকরো গ্যাং’ ভাঙড় থেকে বিজেপিকে নিশানা মমতার

একজন প্রার্থী হয়ে এমন মন্তব্য কীভাবে করা যায়, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। নির্বাচন চলাকালীন এই ধরনের উস্কানিমূলক বক্তব্য আচরণবিধি ভঙ্গের সামিল কিনা, তা নিয়েও জোর চর্চা চলছে। এখন নজর নির্বাচন কমিশনের দিকে, এই ঘটনায় কোনও পদক্ষেপ নেওয়া হয় কি না।

অন্যদিকে, হুমায়ুন কবীরের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন সিপিআইএম প্রার্থী মোস্তাফিজুর রহমান রানা। তিনি বলেন, “এই বক্তব্য প্রমাণ করে তৃণমূলের রাজনীতির রুচি কোথায় নেমে গিয়েছে।” তাঁর অভিযোগ, এমন ভাষা ব্যবহার করে যুবসমাজকে ভুল বার্তা দেওয়া হচ্ছে এবং এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে।

তিনি আরও দাবি করেন, ডোমকলের মানুষই এর উপযুক্ত জবাব দেবেন। পাশাপাশি কটাক্ষ করে বলেন, ভোট যত এগোবে, ততই এ ধরনের ‘বেফাঁস’ মন্তব্য বাড়বে। এই ঘটনাকে কেন্দ্র করে ডোমকলে নির্বাচনী উত্তাপ আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Latest News

দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় দুর্যোগের আশঙ্কা, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

কলকাতা: ফের দুর্যোগের ভ্রুকুটি দক্ষিণবঙ্গে। সোমবারও রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া (Rain...

More Articles Like This