যুদ্ধের প্রভাব তমলুকে, গ্যাস সঙ্কটে বর্গভীমা মন্দিরে ভোগ বন্ধের সিদ্ধান্ত

0
39

তমলুক – যুদ্ধের প্রভাব রান্নার গ্যাসের সঙ্কট (Gas Crisis) । এই প্রথম ভোগ বন্ধের সিদ্ধান্ত তমলুক (Tamluk)  বর্গভীমা মন্দির কর্তৃপক্ষের (Borgabhima Temple)।  ইরান-আমেরিকা (Iran- Isreal)  যুদ্ধের প্রভাব সরাসরি পড়েছে ভারতে। বাণিজ্যিক গ্যাসের সঙ্কটের জেরে দেশজুড়ে হাজার হাজার হোটেল বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রেশ পৌঁছেছে জেলাগুলোতেও।

তমলুক বর্গভীমা মন্দির (Bargabhima Temple) সতীর ৫১ পীঠের এক পিঠ। প্রতিনিয়ত ভোগ হয় মায়ের এবং পুণ্যার্থীদের জন্য ভোগের ব্যবস্থা থাকে। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে গ্যাসের সঙ্কট, তাই মন্দির কর্তৃপক্ষ জানিয়ে দিলেন যে আগামী ২১ মার্চের পর থেকে সাধারণ ভক্তদের জন্য আর মিলবে না মায়ের ভোগ।

এবং যারা বুকিং করেছেন তাদেরও ফোন করে জানিয়ে দেওয়া হচ্ছে মায়ের ভোগ গ্যাস সঙ্কটের জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। যদি গ্যাস পাওয়া যায় তারপর পুনরায় আবার ভক্তদের জন্য প্রসাদ ব্যবস্থা করবে মন্দির কর্তৃপক্ষ।

আরও পড়ুন-  গঙ্গাসাগরের ঘটনায় তৃণমূলকে আক্রমণ শুভেন্দু’র

যদিও ভক্তরা জানান, যে আমরা অনেক আশা নিয়ে অনেক দূর দুরান্ত থেকে মায়ের ভোগ পাওয়ার আশায় আসি,  যদি না ভোগ পাই নিরাশ হয়ে বাড়ি যাবো। তাই দ্রুত রান্নার গ্যাস সমাধান করে আমাদের ভোগের ব্যবস্থা করুক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here