ওয়েবডেস্ক- ভোটের (Assembly Election) আগে আজ ব্রিগেডে (Brigade) বিজেপির (BJP) মহাসমাবেশ। বিধানসভা ভোটের রাজ্য-রাজনীতি জুড়ে শুধুমাত্র ভোটের উত্তাপ। আজ শাসকদলকে নিশানা করতে গিয়ে উঠে এল রাষ্ট্রপতি দ্রোপদী মূর্মুর (President Draupadi Murmu) কথাও। রাষ্ট্রপতির কথা তুলে ধরে তৃণমূল সরকারকে তীব্র সমালোচনা করলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Bengal BJP state president Shamik Bhattacharya) । এদিন তিনি বলেন, এখানে সংবিধান আক্রান্ত, রাজ্যপাল আক্রান্ত, গণতান্ত্রিক ব্যবস্থা আক্রান্ত, বিরোধী দলনেতা আক্রান্ত, বিধায়ক আক্রান্ত, বিজেপি কর্মী আক্রান্ত, এরা রাষ্ট্রপতিকেও বাদ দেয়নি। রাষ্ট্রপতির চেহারা নিয়েও অন্য কথা বলছে।
আরও পড়ুন- ‘৬টি স্টেশনকে অমৃত ভারত স্টেশন’ ভোটের আবহে বঙ্গে এসে প্রকল্পের উদ্বোধন মোদির
শমীক ভট্টাচার্যের পাশাপাশি রাষ্ট্রপতির কথা তুলে ধরে তৃণমূল সরকারকে নিশানা করেন প্রধানমন্ত্রীও। ব্রিগেডে সভা থেকে তিনি বলেন, কয়েকদিন আগে রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু পশ্চিমবঙ্গে এসেছিলেন, তিনি আদিবাসী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। কিন্তু রাজ্য সরকার সেই অনুষ্ঠান সম্পূর্ণ বয়কট করেছে। তাঁর কথায়, অহঙ্কারের ডুবে থাকা এই নির্মম সরকার সেই অনুষ্ঠান বয়কট করেছে। এমনকী সেখানে অব্যবস্থারও সৃষ্টি হয়েছে। মোদির আরও দাবি, একজন আদিবাসী মহিলা দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে রয়েছে, এই বিষয়টি তৃণমূলের অনেক নেতারা সহ্য করতে পারছে না।
প্রধানমন্ত্রী বলেন, দ্রোপদী মুর্মুকে নিজেকেই দুঃখের সঙ্গে নিজের অসুবিধার কথা জানাতে হয়। মোদির হুঙ্কার, তৃণমূলের লোকেরা মনে রাখুন, আপনারা শুধু দ্রোপদী মুর্মুকে অপমান করেননি, কোটি কোটি আদিবাদী মানুষ ও মহিলাদের অপমান করেছেন। রাষ্ট্রপতির অপমান করেছেন, সংবিধানেরও অবমাননা করেছেন’।
