26.5 C
Kolkata

চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে বাড়বে গরম! কী বলছে আবহাওয়া দফতর?

Must Read

ওয়েব ডেস্ক : শীতের শেষ ঝলক কাটতেই রাজ্যে গরমের দাপট ক্রমশ বাড়ছে। সকালবেলায় হালকা শিরশিরানি থাকলেও তা দ্রুত মিলিয়ে যাচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে মার্চের শুরুতেই শীতের অনুভব কার্যত বিদায় নিচ্ছে।

বিশেষ করে কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা লাগাতার ঊর্ধ্বমুখী। আগামী তিন দিনের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে বলে জানানো হয়েছে। আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে।

আরও খবর : চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বিস্ফোরক অভিষেক!

আবহাওয়া দপ্তরের (Weather Office) মতে, দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে। আপাতত পারদ নামার কোনও সম্ভাবনা নেই। গরমের অস্বস্তিও ধীরে ধীরে বাড়বে। এদিকে মার্চের দ্বিতীয় দিনেই দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি ছুঁয়েছে। ফলে রাজ্যজুড়ে এখন গরমজনিত অস্বস্তি বাড়ার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গেও (North Bengal) বৃষ্টির সম্ভাবনা কমে এসেছে। তবে দার্জিলিং ও কালিম্পং-এর কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট এখনও বজায় থাকবে, বিশেষ করে ভোরের দিকে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

More Articles Like This