5.8 C
New York

সাময়িক স্বস্তি! রক্ষাকবচ পেলেন আইনজীবী ফিরদৌস শামীম

Must Read

ওয়েবডেস্ক-  রক্ষাকবচ পেলেন আইনজীবী ফিরদৌস শামীম (Lawyer Firdous Shamim) । ৩১ মার্চ অবধি রক্ষাকবচ বহাল। গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান ফিরদৌস। হেয়ার স্ট্রিট (Hare Street Police Station)  থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। অভিযোগ দায়ের করেন তারই জুনিয়ার একজন মহিলা আইনজীবী। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি আবেদনকারী রাজনৈতিক প্রতিহিংসার শিকার। মামলার পরবর্তী শুনানি ২৪ মার্চ। তবে সরকারি আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে মামলার শুনানি হবে রুদ্ধদ্বার।

মহিলা আইনজীবীর দাবি, গত বছর তিনি ফিরদৌস শামীমের জুনিয়র হিসেবে তাঁর চেম্বারে যোগ দেন। নিজের চেম্বারেই ফিরদৌস শামীম তার শ্লীলতাহানি ও যৌন হেনস্থা করেন।

আরও পড়ুন-  ধরনামঞ্চের কাছে লিফলেট বিলি করছে বিজেপি! বিস্ফোরক অভিযোগ মমতার

মধ্য কলকাতায় হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ জানান ওই মহিলা আইনজীবী। ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় জানান, আইনজীবী ফিরদৌস শামীমের বিরুদ্ধে এক মহিলা আইনজীবী যৌন হেনস্তা,  কুরুচিকর মন্তব্য ও অশ্লীল আচরণে লিপ্ত হওয়ার অভিযোগ জানিয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে হেয়ার স্ট্রিট থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৭৪, ৭৫, ৭৯, ৩৫১(২), ১২৬(২) ধারায় শ্লীলতাহানি, যৌন হেনস্তা,  অশ্লীল আচরণ, অপরাধমূলক ভীতি প্রদর্শন, অন্যায়ভাবে আটকে রাখার মামলা দায়ের হয়েছে।

Latest News

দক্ষিণে তাপপ্রবাহ, উত্তরে বৃষ্টির ইঙ্গিত! কেমন থাকবে বাংলার আবহাওয়া?

কলকাতা: দক্ষিণবঙ্গে গরমের দাপট আরও বাড়তে চলেছে, অন্যদিকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির সম্ভাবনা (Rain Forecast)। এমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া...

More Articles Like This