11.7 C
New York

অকাল বৃষ্টিতে নেমেছে তাপমাত্রা, দীর্ঘস্থায়ী হবে বসন্তের আমেজ?

Must Read

ওয়েব ডেস্ক : পূর্বাভাস আগেই ছিল। সেই মতো ভরা বসন্তে অকাল বৃষ্টিতে ভিজেছে বাংলা (West Bengal)। তার ফলে গরণ থেকে কিছুটা স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ। তবে এই আরাম বেশিদিন টিকবে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকে পরিস্কার হবে আকাশ। এর পরে ফের দীরে ধীরে বাড়বে তাপমাত্রা (Tempreture)।

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে গত কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নেমেছিল। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা মরশুমের গড়ের থেকে প্রায় ৩.৭ ডিগ্রি কম। একই দিনে কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়ায় ১৯.৭ ডিগ্রিতে, স্বাভাবিকের তুলনায় প্রায় ০.৭ ডিগ্রি কম। তবে বুধবার থেকে ফের তাপমাত্রা বাড়তে শুরু করবেই বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

আরও খবর : বেজে উঠেছে ভোটের দামামা! ২৯৪ আসনে প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত তৃণমূলের

হাওয়া অভিস সূত্রে খবর, বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) বিস্তীর্ণ এলাকায় আকাশ ধীরে ধীরে পরিষ্কার হবে। রোদ উঠলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। উত্তরবঙ্গেও আপাতত তাপমাত্রায় বড় পরিবর্তনের ইঙ্গিত নেই, সেখানে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকার সম্ভাবনা।

এদিকে উত্তর–পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়ে বর্তমানে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ (West Bengal) ও ওড়িশা উপকূলের কাছে আরেকটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রসহ বৃষ্টি চলতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

ট্রাইবুনাল নিয়ে জোর তৎপরতা বিচারবিভগীয় স্তরে, জোকায় পরিকাঠামো খতিয়ে দেখলেন বিচারপতিরা

ওয়েবডেস্ক- হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তার পরেই বাংলায় প্রথম দফার নির্বাচন (West Bengal Assembly Election 2026) । কিন্তু...

More Articles Like This