11.8 C
New York

বেলডাঙা মামলা, রাজ্যের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

Must Read

ওয়েবডেস্ক- বেলডাঙা (Beldanga Verdict) নিয়ে রাজ্যের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে (Supreme Court) । কলকাতা হাইকোর্টের রায় কোনরকম হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। এনআইএর হাতে নথি হস্তান্তর করার নির্দেশ জারি করেছিল কলকাতা হাইকোর্ট (High Court) । কলকাতা হাইকোর্টে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায় রাজ্য। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি,  সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইউএপিএ ধারায় মামলা রুজু হবে কিনা সেই আবেদনের শুনানি গ্রহণ না করেই কলকাতা হাইকোর্ট নথি হস্তান্তরের নির্দেশিকা জারি করেছে শুধুমাত্র এনআইএর রিপোর্টের ভিত্তিতে।

বিচারপতি জয়মাল্য বাগচীর বক্তব্য, কেস ডাইরি না দেখে কি করে কলকাতা হাইকোর্ট সিদ্ধান্ত গ্রহণ করবে তাই নথি হস্তান্তরের নির্দেশিকা জারি করেছে। এমত অবস্থায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ এর প্রয়োজন আছে বলে মনে করছে না।

আরও পড়ুন-  গ্যাস সঙ্কট! সোমবার ফের রাজপথে নামছেন মমতা

উল্লেখ্য, ঘটনার সূত্রপাত হয় মুর্শিদাবাদের বেলডাঙায় এক পরিযায়ী অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে। ঝাড়খণ্ডে কর্মরত ছিলেন ওই যুবক। তার মৃত্যুর খবর সামনে আসতেই অগ্নিগর্ভ হয় পরিস্থিতি। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে তাকে মারধর করে খুন করা হয়েছে। এর পর আত্মহত্যা প্রমাণ করতে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়ায় তাকে এই হেনস্থার শিকার হতে হয়। ১৬ জানুয়ারি উত্তপ্ত হয় বেলডাঙা। সুজাপুর-কুমারপুর এলাকায় শুরু হয় বিক্ষোভ। জাতীয় সড়ক অবরোধ,  রেল রোকো, ট্রেন থামিয়ে প্রতিবাদ করে উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভাঙচুর থেকে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ ওঠে। ব্যাপক পুলিশ মোতায়েন করার পরেও উত্তেজনা থামানো কঠিন হয়ে পড়ে।

 

 

Latest News

ফলপ্রকাশের আগে স্ট্রং রুমের পাহারায় তৃণমূল-বিজেপি কর্মীরা

ওয়েব ডেস্ক : বাংলায় ভোট মিটেছে (West Bengal Assembly Election 2026)। এবার ফল প্রকাশের পালা। তার আগে এবার নজরে...

More Articles Like This