27.8 C
Kolkata

আজও ঝড়-বৃষ্টির দাপট, সপ্তাহ ঘুরতেই বাড়বে গরম

Must Read

কলকাতা: রাজ্যে আপাতত স্বস্তি আর অস্বস্তির মিশেল। তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকলেও আর্দ্রতার কারণে গরমের অস্বস্তি থেকেই যাচ্ছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, এই পরিস্থিতি আজও বজায় থাকবে (Rain Forecast)। তবে সপ্তাহান্তের পরেই বদলাবে ছবিটা, ধীরে ধীরে চড়তে শুরু করবে পারদ (Weather Update)।

শুক্রবার আকাশ থাকবে আংশিক মেঘলা। বিকেল গড়াতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি ও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে।

আরও পড়ুন: মোথাবাড়ি কাণ্ডে ধৃত ৪৯ জনকে NIA বিশেষ আদালতে পেশ

আলিপুর আবহাওয়া দফতরের মতে, পূর্ব-পশ্চিম অক্ষরেখা বরাবর বিস্তৃত নিম্নচাপ রেখা এবং উত্তর বাংলাদেশ সংলগ্ন ঘূর্ণাবর্তের জেরেই এই আবহাওয়ার সৃষ্টি। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢোকার ফলে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

আগামী দু’দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি কমতে পারে। তবে তার পর থেকেই শুরু হবে উল্টো চিত্র ৩-৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার পূর্বাভাস। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া ও পূর্ব বর্ধমান ছাড়া বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়া ফিরে আসবে।

নতুন সপ্তাহে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে তীব্র অস্বস্তিকর গরমের সতর্কতা জারি হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে আজ ও শনিবার পর্যন্ত বজ্রঝড়-বৃষ্টি চলবে, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে দাপট বেশি থাকবে। তবে পরের সপ্তাহে সেখানেও ধীরে ধীরে শুষ্ক গরমের প্রভাব বাড়বে।

Latest News

আজও ভিজবে দক্ষিণবঙ্গ, সপ্তাহান্তে কমবে বৃষ্টি!

কলকাতা: মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির দাপট অব্যাহত (Rain Forecast)। বুধবার রাত থেকে শুরু হওয়া দফায় দফায়...

More Articles Like This