26.6 C
Kolkata

টানা ৪ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

Must Read

কলকাতা: গরমের দাপটে হাঁসফাঁস করা দক্ষিণবঙ্গের জন্য কিছুটা স্বস্তির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর (Weather Update)। আগামী চার দিন, অর্থাৎ ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে (Rain Forecast)। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না (Kolkata Weather)।

হাওয়া অফিস জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলঙ্গনা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। তার জেরে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। এই দুইয়ের সম্মিলিত প্রভাবেই তৈরি হচ্ছে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি।

আরও পড়ুন: কীর্তনে মাতলেন মদন মিত্র, প্রচারে জমজমাট কামারহাটি

দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বীরভূম, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুর জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পং জেলাতেও একই রকম আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস।

সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে ৭ ও ৮ এপ্রিল ঝড়ের দাপট বাড়বে। সেই সময়ে হাওয়ার গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে বলে আশঙ্কা। ৯ এপ্রিলও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।

এই ঝড়বৃষ্টির জেরে আগামী কয়েক দিনে দিনের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে এই স্বস্তি সাময়িক বলেই মনে করছেন আবহাওয়াবিদেরা।

এদিকে, বজ্রপাতের ঝুঁকি থাকায় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গাছ ভেঙে পড়া বা বিদ্যুৎ লাইনে বিপর্যয়ের আশঙ্কাও রয়েছে। ৭ ও ৮ এপ্রিল সমুদ্র উপকূলে ঝোড়ো হাওয়া বইতে পারে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সব মিলিয়ে, স্বস্তির বৃষ্টি হলেও সতর্ক থাকারই বার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Latest News

রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ খারিজ ফিফার, মিশরকে কড়া বার্তা কোলিনার

ওয়েব ডেস্ক : আর্জেন্টিনা (Argentina)-মিশর (Egypt) ম্যাচের রেফারিং ঘিরে তৈরি হওয়া বিতর্কে প্রথমবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিল ফিফা (FIFA)। মিশর...

More Articles Like This