‘যুব সাথী’র জন্য প্রথম দিনে কত আবেদন জমা পড়ল? জানিয়ে দিল নবান্ন

Must Read

ওয়েব ডেস্ক: প্রথম দিনেই ব্যাপক সাড়া মিলল রাজ্য সরকারের (West Bengal State Government) ‘স্বনির্ভর বাংলা’ কর্মসূচিতে। লাখে লাখে রাজবাসী এলেন ক্যাম্পে ক্যাম্পে, জমা দিলেন সরকারি প্রকল্পের আবেদনপত্র। নবান্ন (Nabanna) সূত্রে খবর, প্রথম দিনের কর্মযজ্ঞে রাজ্যজুড়ে ৬ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে।

স্বনির্ভর বাংলা কর্মসূচির অধীনে লক্ষ্মীর ভান্ডার (Laxmir Bhandar) সহ মোট চারটি প্রকল্পের জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। তবে ভোটমুখী বাংলায় এই কর্মসূচির প্রধান আকর্ষণ হল ‘যুব সাথী’ (Yuba Sathi) প্রকল্প, যা সম্প্রতি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নিজে। রাজ্যের প্রত্যেক মাধ্যমিক পাশ বেকারকে মাসিক ভাতা দেওয়ার ঘোষণা হয়েছে কিছুদিন আগেই।

আরও পড়ুন: আজ থেকে শুরু সরকারি পরিষেবা আবেদনের শিবির, কতদিন চলবে এই ক্যাম্প? কতক্ষণ খোলা থাকবে ?

তবে রবিবার যে ছ’লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে, তার মধ্যে প্রায় ৯০ শতাংশ আবেদন জমা পড়েছে শুধুমাত্র ‘যুব সাথী’ প্রকল্পের জন্যই। অর্থাৎ, স্বনির্ভর বাংলা কর্মসূচির প্রথম দিনেই ‘যুব সাথী’ প্রকল্পের জন্য রাজ্যের সমস্ত জেলা থেকে প্রায় সাড়ে পাঁচ লক্ষ আবেদন জমা পড়ল।

রাজ্যজুড়ে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে স্বনির্ভর বাংলা কর্মসূচি। বাংলার ২৯৪টি বিধানসভা কেন্দ্রে সকাল ১০টা টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই খোলা থাকবে এই ক্যাম্পগুলি। তবে ছুটির দিন ক্যাম্প খোলা থাকবে না। প্রতেকটি ক্যাম্পে চার দফতরের আধিকারিকরা উপস্থিত থাকবেন।

দেখুন আরও খবর:

Latest News

নিউটাউনের বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণীর পচাগলা দেহ

ওয়েব ডেস্ক : নিউটাউনের (Newtown) এক আবাসনের বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক তরুণীর পচাগলা দেহ। এই ঘটনাকে ঘিরে...

More Articles Like This