29 C
Kolkata

হাতের ফুলের থালা, পুদুচেরিতে ভোটারদের স্বাগত জানাচ্ছে রোবট নীলা

Must Read

ওয়েবডেস্ক- বুথের (Booth)  লাইনে দাঁড়িয়ে আছেন, হঠাৎ আপনার সামনে এগিয়ে আসছে একটি রোবট (Robot) । ভোটারদের স্বাগত জানাচ্ছে রোবট ‘নীলা’ (Robot Nila) । পুদুচেরিতে (Puducherry)  ভোটের লাইনে এই অভিনব ঘটনা দেখা গেল। স্থানীয় মানুষ যখন তাদের ভোটদানে ব্যস্ত, তখন  স্বাগত জানাল এই রোবটি। ভোটারদের উৎসাহিত করতে ফুল দিয়ে তাদের স্বাগত জানাচ্ছে রোবট নীলা।

 ভোটকেন্দ্র নীলার কাজ কী? পুদুচেরির এক সরকারি স্কুলে ভোটাররা দাঁড়িয়ে আছেন। তাদের কাছে ফুলের থালা হাতে পৌঁছে যাচ্ছে সে। নির্বাচনে প্রযুক্তির এই ব্যবহার ভোটারদের কাছে সাড়া ফেলেছে। এই অত্যাধুনিক ব্যবস্থাকে স্বাগত জানিয়েছে ভোটাররাও। নীলা একটি ইভেন্ট রোবট। এটি বিবাহ, অফিসের কাজ, ও নির্বাচনের মতো অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছে। রোবটিকে কোয়েম্বাটুর থেকে স্বাগত জানাতে তাকে এখানে আনা হয়েছে। এই রোবটটির অনেক বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে অন্যতম হল ভয়েস ফিচার। রোবটি নিজে থেকেই কথা বলতে পারে। হালকা রংয়ের পোশাকে ভোটকেন্দ্রে ঘুরছে নীলা। হাতের ফুলের থালা।

আরও পড়ুন-  অসম, কেরল, পুদুচেরিতে ভোটগ্রহণ চলছে, দুপুর ১ টা পর্যন্ত কত ভোট পড়েছে, জানাল কমিশন

ভোটকেন্দ্রে সবাইকে স্বাগত জানাচ্ছে সে। নির্বাচনী বুথে এই ধরণের উদ্যোগ অভিনব। ফলে স্বাভাবিক ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেছে নীলা। ভোটাররা নীলাকে দেখে উৎসাহিত হচ্ছেন ভোটাররাও। তারা হাসিমুখে নীলার কাছ থেকে ফুল সংগ্রহ করছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে রোবটটি ভিওসি সরকারি স্কুলে ভোটারদের স্বাগত জানাচ্ছিল।

 

Latest News

রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ খারিজ ফিফার, মিশরকে কড়া বার্তা কোলিনার

ওয়েব ডেস্ক : আর্জেন্টিনা (Argentina)-মিশর (Egypt) ম্যাচের রেফারিং ঘিরে তৈরি হওয়া বিতর্কে প্রথমবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিল ফিফা (FIFA)। মিশর...

More Articles Like This