কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
অপসারিত চিরাগ
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: ঐন্দ্রিলা ঘোষ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১, ০৫:৪২:০৫ পিএম
  • / ৪৭৩ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: ঐন্দ্রিলা ঘোষ

লোক জনশক্তি পার্টির (এলজেপি) জাতীয় সভাপতি পদ থেকে অপসারিত চিরাগ পাসোয়ান। নতুন সভাপতি হলেন পশুপতি পারস, যিনি সম্পর্কে চিরাগের কাকা। মঙ্গলবার দলের ওয়ার্কিং কমিটির সদস্যদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এমনকি দলের প্রতিষ্ঠাতা রামবিলাস পাসোয়ানের মৃত্যর পর পুত্র চিরাগ পাসোয়ান যে দায়িত্বগুলি পেয়েছিলেন, সেই সব কিছু থেকেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

সোমবার এক বৈঠকে বলা হয়, লোক জনশক্তি পার্টির কার্যকরী সভাপতি হিসাবে যত দিন না কোনো নতুন কেউ আসছেন, ততদিন দলের কার্যকরী সভাপতি পদে থাকবেন সুরজভান। তাঁদের এই সিদ্ধান্তে চিরাগ কোনো বিরোধিতা করেননি। কিন্তু পরে বৈঠকের মাধ্যমে নয়া সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে দলের সভাপতি পদের জন্য পশুপতি পারসকে মনোনীত করা হয়। চলতি সপ্তাহের মধ্যেই দলের সভাপতির দায়িত্ব ভার নিজের কাঁধে তুলে নেবেন পারস। কিন্তু এই হঠাৎ নেওয়া সিদ্ধান্তের বিরোধিতা করেন চিরাগ সমর্থকরা। তাঁরা এই বৈঠককে অবৈধ বলে উল্লেখ করেছেন। এই বিষয়ে চিরাগ পাসোয়ান ট্যুইট করে জানিয়েছেন, তাঁর বাবা রামবিলাস পাসোয়ানের তৈরি লোক জনশক্তি পার্টি দলটিকে ধরে রাখতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হন। বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, তাঁদের পরিবারের সঙ্গে এই ভাবে প্রতারণা করা ঠিক হচ্ছে না। তবে যাঁরা তাঁর ও তাঁর পরিবারের পক্ষে আছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আরও পড়ুন  দলীয় বিক্ষোভের মুখে চিরাগ

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরে সরকারি মঞ্চে মোদি, ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
পাক-বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার-র আবেদন মঞ্জুর ভারতের!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
টিস্যুতে লেখা হুমকি বার্তা, ভয়াবহ কাণ্ড ইন্ডিগো বিমানে!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team