ওয়েবডেস্ক- নির্বাচনের (Assembly Election) আগেই আইনি জটিলটায় পড়লেন রাজ্যসভার বিজেপি প্রার্থী (BJP Rajya Sabha candidate) রাহুল (বিশ্বজিৎ ) সিনহা (Rahul (Biswajit) Sinha) । মনোনয়ন স্ক্রুটিনিতে (Nomination Scrutiny) যে ধরনের পদ্ধতিগত অনিয়ম হয়েছে, রয়েছে বলে অভিযোগ তুলল তৃণমূল (TMC) । একাধিক অসঙ্গতির তা নথিবদ্ধ করে নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ হল বিজেপি। এই পরিপ্রেক্ষিতে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস (State Power Minister Arup Biswas) একটি বিস্তারিত অভিযোগ পত্র পাঠিয়েছে কমিশনকে।
সেই অভিযোগনামায় বলা হয়েছে, বিজেপি প্রার্থীর জমা দেওয়া হলফনামায় (Form-26) তথ্য গোপন করা হয়েছে, অসঙ্গতি এবং অসম্পূর্ণ তথ্য রয়েছে। যেখানে অস্পষ্ট আর্থিক ঘোষণা এবং সম্পদের অসম্পূর্ণ বিবরণ থেকে শুরু করে সম্পত্তি, যানবাহন, দেনা-পাওনার এবং বিনিয়োগ সংক্রান্ত নানা গরমিল রয়েছে। সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, স্ক্রুটিনির সময় প্রতিনিধিরা এই ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করলেও রিটার্নিং অফিসার তা অগ্রাহ্য করেছেন। আরও উদ্বেগের বিষয় হল, স্ক্রুটিনি কার্যত শেষ হয়ে যাওয়ার পর একটি “সংশোধিত হলফনামা” সামনে আনা হয়, যা আগে যাচাইয়ের জন্য দেওয়া হয়নি বা জনসমক্ষে আপলোডও করা হয়নি। এইভাবে পিছনের দরজা দিয়ে তথ্য সংশোধন করার চেষ্টা কেবল সুপ্রিম কোর্টের আদেশ ও রায়কেই অমান্য করে না, বরং ভোটারদের অবহতির জন্য বাধ্যতামূলকভাবে তথ্য প্রকাশের যে নিয়ম রয়েছে সেটির উদ্দেশ্যকেও ব্যর্থ করে দেয়। তাই আমরা নির্বাচন কমিশনকে অবিলম্বে এই অনিয়মগুলি খতিয়ে দেখার, ত্রুটিপূর্ণ স্ক্রুটিনি প্রক্রিয়াটিকে বাতিল ঘোষণা করার এবং এই মনোনয়নের বৈধতা পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছি।‘
আরও পড়ুন- বিজেপি ছেড়ে তৃণমূলে মতিউর!
আরও অভিযোগ, রাহুলের স্ত্রীর নামেও ঋণের উল্লেখ থাকলেও তার সঙ্গে সম্পর্কিত সম্পত্তির বিবরণ দেওয়া হয়নি। একই সঙ্গে সম্পদের মূল্যের মধ্যে বড় ধরনের অমিলের কথাও উল্লেলহ করা হয়েছে সেই অভিযোগপত্রে। কমিশনের কাছের রাজ্যের মন্ত্রীর অনুরোধ, বিষয়টি দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হোক।
