27 C
Kolkata

‘আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল

Must Read

ওয়েব ডেস্ক: মঙ্গলবার রায়গঞ্জের থেকে রাহুল গান্ধী (Rahul Gandhi) স্পষ্ট জানিয়ে দিলেন, তৃণমূলের ভুল নীতি আর দুর্নীতির কারণেই বাংলায় পা রাখার সুযোগ পেয়েছে বিজেপি (BJP)। তাঁর কথায়, “বাংলায় বিজেপির বাড়বাড়ন্তের জন্য দায়ী মমতাই। ছাব্বিশের নির্বাচনে (West Bengal Assembly Election 2026) জোরকদমে বাংলায় প্রচার শুরু করেছে কংগ্রেসও। মঙ্গলবার রায়গঞ্জে এসে নির্বাচনী প্রচার করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)। এদিনের সভা থেকে সরাসরি বিজেপি (BJP) ও তৃণমূলকে একযোগে নিশানা করলেন রাহুল। তিনি বললেন, ‘‘বাংলায় বিজেপিকে সুযোগ করে দিচ্ছে তৃণমূলই।

এর আগে লোকসভা নির্বাচনেও প্রচারে আসেননি রাহুল। এবার বিধানসভা ভোটের আগে রাজ্যে এসে তিনি বললেন, “তৃণমূলই বিজেপির পথ খুলে দিচ্ছে। তৃণমূল যদি নিজের কাজ করত, তাহলে বিজেপি প্রবেশ করতে পারত না। বাংলার শাসকদলকে বিঁধে রাহুলের অভিযোগ, রাজ্যে কলকারখানা বন্ধ হওয়ার দায় মুখ্যমন্ত্রীর। রাহুল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাংলায় শিল্প শেষ করে দিয়েছেন। তিনি ৫ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর এখন ৮৪ লক্ষ মানুষ বেকার ভাতার জন্য লাইন দিয়েছেন। রাহুলের দাবি, তৃণমূল যদি রাজ্যে সুশাসন দিতে পারত এবং হিংসা না ছড়াত, তবে বাংলায় বিজেপির চিহ্ন দেখা যেত না কোনও দিন।উত্তরবঙ্গের মানুষের কাছে প্রিয়রঞ্জন দাশমুন্সি (Priya Ranjan Dasmunsi) এখনও এক আবেগের নাম। সেই আবেগকে ছুঁয়ে রাহুল বলেন, “আমি হলফ করে বলতে পারি, আজ যদি প্রিয়দা বেঁচে থাকতেন, তবে বাংলায় আজ কংগ্রেসের সরকার থাকত এবং তিনিই হতেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: বার্নল-বোরোলিন কমিশন লাগাবে, ‘আইসক্রিম দেব’ বলছেন মমতা

শিক্ষক নিয়োগ, কয়লা কেলেঙ্কারি থেকে শুরু করে একাধিক দুর্নীতির কথা উল্লেখ করেন রাহুল গান্ধী বলেন। তিনি বলেন, “তৃণমূল হিংসা ছড়াচ্ছে। পাঁচ লক্ষ লোককে কাজ দেওয়ার কথা বলেছিল তৃণমূল। কত লোককে কাজ দিয়েছে? ৮৪ লক্ষ বেকারভাতার জন্য আবেদন করেছে।” রাহুলের অভিযোগ, বাংলা আগে শিল্প হাব ছিল, সিপিএমের পর তৃণমূল শিল্প পুরোপুরি বন্ধ করে দিয়েছে।আরজি কর ধর্ষণ ও খুন-কাণ্ডের কথাও শোনা যায় রাহুলের মুখে বলতে হবে। তিনি বলেন, “তৃণমূল যা করতে চায়, তাই করতে পারে। আমাদের সদস্য তপন কুণ্ডুকে খুন করেছে। কংগ্রেস হিংসার বিরুদ্ধে। আমরা জানি সত্য আর অহিংসার পথেই দেশ এগোবে।

Latest News

সোনারপুরের ঘটনার তীব্র নিন্দা কেজরিওয়ালের

ওয়েব ডেস্ক : সোনারপুরে (Sonarpur) অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) হেনস্থার ঘটনার নিন্দা করলেন আম আদমি পার্টি-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল...

More Articles Like This