ইসলামপুর পলিটেকনিকে ভোট কর্মীদের বিক্ষোভ! কারণ কী?

0
41

ওয়েব ডেস্ক : শিয়রে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। আর এই নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রশিক্ষণকে (Voting training) ঘিরে উত্তেজনা ছড়াল ইসলামপুর (Islampur) পলিটেকনিক কলেজে। ‘নো ভোট, নো ডিউটি’ স্লোগান তুলে বিক্ষোভে সামিল হলেন একাধিক শিক্ষক ও ভোট কর্মী।

শনিবার ইসলামপুর (Islampur) পলিটেকনিক কলেজে আয়োজিত ভোট প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত হয়ে বহু শিক্ষক ও কর্মী বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, এখনও অনেকের নাম সাপ্লিমেন্ট লিস্টে অন্তর্ভুক্ত করা হয়নি, অথচ তাদের ভোটের প্রশিক্ষণের জন্য ডাকা হয়েছে। এই পরিস্থিতিতে তাঁরা প্রশিক্ষণে অংশ নিতে অস্বীকার করেন।

আরও খবর : দেওয়ালে দেওয়ালে ‘খোকা’র পোস্টার! ভোটের আগেই বিতর্কে সরগরম উত্তরপাড়া

বিক্ষোভকারীদের দাবি, প্রথমে সকলের নাম সাপ্লিমেন্ট লিস্টে অন্তর্ভুক্ত করতে হবে। অন্যথায় নির্বাচন কমিশনের (Election Commission) কোনও দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে উপস্থিত হয়ে লিখিত বা স্পষ্ট আশ্বাস দিতে হবে যে সকলের নাম তালিকাভুক্ত করা হবে। সেই আশ্বাস না পাওয়া পর্যন্ত তাঁরা প্রশিক্ষণে যোগ দেবেন না বলেই স্পষ্ট জানিয়ে দেন।

এই ঘটনাকে কেন্দ্র করে ইসলামপুর (Islampur) পলিটেকনিক কলেজে ভোট প্রশিক্ষণ কেন্দ্রের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই জানা যাচ্ছে। বিভিন্ন মহল মনে করছে, রাজ্যে এখনও শেষ হয়নি এসআইআর প্রক্রিয়া। অতিরিক্ত তালিকা তৈরি করতে অনেকে ব্যস্ত। সেই পরিস্থিতিতে শিক্ষক ও ভোট কর্মীদের নির্বাচনের প্রশিক্ষণ নিতে হলে, তাঁদের উপর চাপ বাড়তে পারে।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here