কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ভাঙা হচ্ছে উড়ালপুল
সুদীপ্তা চৌধুরী সরকার Published By:  • | Edited By: দেবস্মিতা মণ্ডল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১, ০৫:৪৬:১৬ পিএম
  • / ৪০৭ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: দেবস্মিতা মণ্ডল

অবশেষে পোস্তা উড়ালপুল ভেঙে ফেলার কাজ শুরু হল। ২০১৬ সালের ৩১ শে মার্চ দুপুর ১ টার সময় হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মাণ এই উড়ালপুলটি। মারা যান ২৬ জন। তারপর থেকে সেই ভয়ঙ্কর স্মৃতি বহন করে ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়েছিল পোস্তা উড়ালপুল।  তারপর কেটে গিয়েছে ৫ টি বছর। অবশেষে মঙ্গলবার থেকে উড়ালপুলটি  ভেঙে ফেলার কাজ শুরু করলো কেএমডিএ ‘র আধিকারিকরা।

আরও পড়ুনঃ বিপুল ক্ষতির মুখে ব্যবসায়ীরা

ব্রিজ ভাঙার কাজটি করবে রাইটস নামক একটি সংস্থা। এর জন্য মুম্বই থেকে আনা হয়েছে বিশেষ ইঞ্জিনিয়ারিং টিম। এই প্রথমবার অত্যাধুনিক পদ্ধতিতে উড়ালপুল ভাঙার কাজ হবে কলকাতায়। পৌরসভার তরফে জানানো হয়েছে, হাইড্রোলিক পদ্ধতি ব্যবহার করে উড়ালপুল ভেঙে ফেলা হবে। ব্রিজটিকে চারটি পর্যায়ে ভেঙে ফেলা হবে।  প্রথম পর্যায়ে ১৮২ মিটার অংশ নামিয়ে  আনা হবে। একেকটি করে গার্ডার নিচে নামিয়ে এনে তারপর সেগুলিকে খন্ডাংশ বা টুকরো করে সরিয়ে ফেলা হবে। বিদেশে বহুল প্রচলিত এই পদ্ধতি। তবে কলকাতা কিংবা ভারতে এই প্রথমবার ব্যবহার করা হচ্ছে এই হাইড্রোলিক পদ্ধতি।

আরও পড়ুনঃ জামাইষষ্ঠীতে ইলিশের আকাল

কলকাতার মশলা বাজার হল এই পোস্তা সংলগ্ন অঞ্চল। প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ এই অঞ্চলে আসেন কাঁচা মশলা কিনতে। পাশাপাশি হাওড়া থেকে উত্তর কলকাতার সংযোগ রক্ষা করে এই অঞ্চল। ফলে যানজট লেগেই থাকে । সেটা এড়াতেই তৈরি করা হচ্ছিল পোস্তা উড়ালপুল। কিন্তু তৈরি হওয়ার আগেই তা ভেঙে পড়ে।  তারপর থেকে ভাঙা অবস্থাতেই পড়েছিল উড়ালপুলটি।আগামী ১৫ আগস্টের মধ্যে আশা করা যাচ্ছে,  গোটা  ব্রিজটি সরিয়ে ফেলার কাজ সম্পন্ন হবে। কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, পোস্তা উড়ালপুল সরিয়ে ফেলার বা ভেঙে ফেলার কাজে  প্রাথমিক ভাবে প্রায় ১৫ কোটি টাকা খরচ হচ্ছে। এই ব্রিজ সম্পূর্ণ ভেঙে ফেলার পর নতুন করে আবারও পুনরায় ব্রিজ তৈরির জন্য দরপত্র দেওয়া হবে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team