9.9 C
New York

‘রাজনীতি কোনও ছ্যাবলামির বিষয় নয়, অত্যন্ত সিরিয়াস বিষয়’, মদন মিত্রকে বিঁধে বললেন শতরূপ ঘোষ

Must Read

ওয়েব ডেস্ক : আর তিন দিন পর রাজ্যে প্রথম দফার ভোট। তার আগে তৃণমূল (TMC) ও বিজেপিকে (BJP) কড়া ভাষায় আক্রমণ করলেন সিপিআইএম (CPIM) নেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh)। এছাড়া কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রকেও কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। শতরুপ বলেন, “রাজনীতি কোনও ছ্যাবলামির বিষয় নয়, এটা অত্যন্ত সিরিয়াস বিষয়”

সোমবার নদিয়ার (Nadia) তাহেরপুরে রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী দেবাশীষ চক্রবর্তী-র সমর্থনে সভা করেন শতরুপ। সেখান থেকে তৃণমূল নেতা মদন মিত্র-র (Madan Mitra) ‘ঝালমুড়ি’ প্রচার প্রসঙ্গ টেনে শতরূপ ঘোষ বলেন, “রাজনীতি কোনও ছ্যাবলামির বিষয় নয়, এটা অত্যন্ত সিরিয়াস বিষয়।” সঙ্গে বলেছেন, প্রধানমন্ত্রী খাবে বলে মদন মিত্র ঝালমুড়ি খাবে, মদন মিত্র জেলে গেলে বলবে প্রধানমন্ত্রী আমার সঙ্গে জেলে চলুন, রাজনীতি কোন কন্টেন্ট ক্রিয়েটরের জায়গা না, কোন ছ্যাবলামির জায়গা না।

আরও খবর : ১০ টাকা কখনও ওঁর পকেটে থাকে?, মোদির হাতে ঝালমুড়ির ঠোঙা দেখে মমতার তোপ

এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র (Narendra Modi) ‘ঝালমুড়ি খাওয়া’ প্রসঙ্গ তুলে কটাক্ষ করেন শতরূপ। তাঁর দাবি, আগেও স্বরাষ্ট্রমন্ত্রী কারও বাড়িতে খাওয়ার পর সেই পরিবারের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছিল, এবারও ওই ঝালমুড়ি বিক্রেতার সর্বনাশ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

সভা থেকে ২০২৬-এর নির্বাচনে বামফ্রন্ট ক্ষমতায় এলে একাধিক প্রতিশ্রুতি দেন তিনি। বেকার ভাতা দেওয়ার পাশাপাশি প্রতিটি পরিবারে সরকারি চাকরির আশ্বাস দেন তিনি। মহিলাদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও জানান।

দেখুন অন্য খবর :

Latest News

Aajke | ঝালমুড়ি খেয়েছেন? চা খেয়েছেন? এবারে আসুন

সেই ২০১৯ থেকে বিজেপির এক বিরাট প্রচার, সেই প্রচারে বৃষ্টির মত টাকা ঝরে পড়া, কেন্দ্রীয় নেতা মন্যত্রীদের নিত্য আনাগোনা...

More Articles Like This