11.7 C
New York

গঙ্গাসাগরের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

Must Read

ওয়েব ডেস্ক : বুধবার সকালে গঙ্গাসাগরে (Gagasagar) ঘটে গিয়েছিল চাঞ্চল্য ছড়িয়েছিল। বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালির ওপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। এই ঘটনা নিয়ে পুলিশের দাবি, পাওনা টাকার লেনদেন নিয়ে ব্যক্তিগত বিবাদের জেরেই এই শুটআউটের ঘটনা ঘটেছে।

বুধবার সকাল প্রায় আটটা নাগাদ গঙ্গাসাগর (Gangasagar) উপকূল থানার শ্রীধাম বাসস্ট্যান্ড ও গঙ্গাসাগর বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, বিজেপি (BJP) নেতা ত্রিলোকেশ ঢালির ওপর আচমকা গুলি চালায় বাইকে করে আসা দুই দুষ্কৃতী। গুলি চালানোর পরই দ্রুত ঘটনাস্থল থেকে বাইক নিয়ে পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ত্রিলোকেশ ঢালি। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনায় রিপোর্ট তলব করে নির্বাচন কমিশনও।

আরও খবর : ‘মমতার ধরনা সফল নয়’ দিল্লিকে রিপোর্ট দিল রাজ্য বিজেপি

জানা গিয়েছে, এই ঘটনায় পরিতোষ প্রামাণিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ত্রিলোকেশ ঢালিকে খুনের উদ্দেশ্যে রীতিমতো ‘শার্প শুটার’ ভাড়া করা হয়েছিল। ধৃত পরিতোষকে জেরা করে সেই শুটারের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। বৃহস্পতিবার ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করে পুলিশি (Police) হেফাজতের আবেদন জানানো হয়েছে বলে খবর। এদিকে, কচুবেড়িয়া এলাকা থেকে একটি চালকবিহীন স্কুটি উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের সন্দেহ, এই স্কুটি ব্যবহার করেই দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল। অন্যদিকে, আজ আক্রান্ত বিজেপি নেতার পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপি মথুরাপুর সাংগঠনিক জেলা কমিটির নেতৃত্বরা।

ঘটনার পর থেকেই বিজেপির অভিযোগ ছিল, ভোটের আগে সন্ত্রাস ছড়াতে তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। পালটা তৃণমূল একে বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলে দাবি করেছে। তবে পুলিশের তদন্তে ব্যক্তিগত লেনদেনের বিষয়টি উঠে আসায় বিজেপির অভিযোগের সুর অনেকটাই নরম হয়েছে। জানা গিয়েছে, বর্তমানে ওই বিজেপি নেতা চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া এলাকায় পুলিশ টহল দিচ্ছে বলে খবর।

দেখুন অন্য খবর :

Latest News

আউসগ্রামে তৃণমূল কর্মীদের উপর কেন্দ্রীয় বাহিনীর হামলা

পূর্ব বর্ধমান: আউশগ্রাম বিধানসভার (Ausgram, Bardhaman) গেঁড়াই গ্রামের ৯, ১০, ১১ নাম্বার বুথে সাধারণ ভোটারদের উপর কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জের...

More Articles Like This