ভোটের দিন বুথে ‘ফোন-কাণ্ড’! ছুটে গেলেন শুভেন্দু

Must Read

নন্দীগ্রাম: নন্দীগ্রামে (Nandigram) ভোটগ্রহণ ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ। বুথের ভিতরে মোবাইল ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল এক মহিলা BLO-র বিরুদ্ধে। সেই খবর পেয়েই সটান বুথে হাজির হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।

বৃহস্পতিবার সকালে নিজের বুথ নন্দনায়ক বাড়িতে ভোট দেওয়ার পরই নন্দীগ্রামের ব্রজমোহন তিওয়ারি হাইস্কুলে পৌঁছন শুভেন্দু। অভিযোগ ছিল, সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা এক মহিলা BLO বুথের ভিতরেই ফোন ব্যবহার করছেন এবং ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।

আরও পড়ুন: কমিশনের ভূমিকায় খুশি শুভেন্দু! নন্দীগ্রামে ভোট দিয়ে কী বললেন পবিত্র কর?

বুথে পৌঁছে ওই মহিলা BLO-কে সরাসরি সতর্ক করেন শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্টভাবে জানান, নির্বাচন প্রক্রিয়ায় কোনওরকম অনিয়ম বরদাস্ত করা হবে না। এরপর নন্দীগ্রামের আরও একাধিক বুথ পরিদর্শন করেন তিনি। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। যদিও নির্বাচন কমিশনের তরফে এই অভিযোগ নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Latest News

শ্রীভূমি পূজোর উল্লেখ, পুজোর আগেই মুক্তি চান সুজিত বসু?

ওয়েব ডেস্ক: সুজিত বসুর (Sujit Bose) মামলায় হল শ্রীভূমি (Shreebhumi) পুজোর উল্লেখ। সামনেই দুর্গাপুজো (Durga Puja)। কলকাতা তথা গোটা...

More Articles Like This