Forbidden

You don't have permission to access th1s resource.

ভ্যাপসা গরম গায়ে মেখে ভোট দিতে বুথমুখী মানুষ - KolkataTV
28.2 C
Kolkata

ভ্যাপসা গরম গায়ে মেখে ভোট দিতে বুথমুখী মানুষ

Must Read

ওয়েবডেস্ক-  আজ বাংলায় (West Bengal Assembly Election 2026)  শুরু ভোট যুদ্ধ। আজ প্রথম দফার ভোট (23 April First Phase Vote) । ১৬ জেলার ১৫২টি বিধানসভা আসনে আজ মোট ১ হাজার ৪৭৮ জন প্রার্থী। ভ্যাপসা গরম গায়ে মেখেই আজ ভোটের লাইনে লম্বা লাইন। বুথ মুখী মানুষ। কড়া নিরাপত্তার মোড়কে ভোটগ্রহণ।

আজ ভোট হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ রাখতে রাজ্য পুলিশের পাশাপাশি ২ হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

আজ ভোটের উত্তেজনার মধ্যে ভ্যাপসা গরমে জেলা জেলায় ভোটমুখী জেলার মানুষ। সূর্যের আলো ফুটতে না ফুটতেই বাড়ছে গরমের তেজ। আবহাওয়া দফতর (Weather Office)  সূত্রে খবর, দক্ষিণবঙ্গের (South Bengal Weather)  জেলাগুলিতে আবহাওয়া সামান্য বদলাতে পারে। আজ প্রথম দফার ভোটে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাপসা গরম বজায় থাকবে।

আরও পড়ুন-  ময়নায় ভোটের দিনে তুমুল বিক্ষোভ! তৃণমূল প্রার্থীকে ঘিরে ‘চোর’ স্লোগান

পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তার উপরে পৌঁছতে পারে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতকর্তা।  তাপমাত্রা সর্বোচ্চ থাকতে পারে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান।

সেইসঙ্গে বৃষ্টির সম্ভাবনা (Rain Alert)  রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর-দক্ষিণ ২৪ পরগনায়। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। হালকা বৃষ্টিপাত হতে পারে।

হাওয়া অফিসের খবর অনুযায়ী ২৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে একাধিক জেলায় তাপপ্রবাহ চলবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

স্বাভাবিকের থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা। সেই সঙ্গে রবিবার দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ সহ একাধিক জেলা।

অপরদিকে ঝড় বৃষ্টির কবলে উত্তরবঙ্গ। শনিবার থেকে বৃষ্টির দাপট বাড়বে। ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। এই সমস্ত জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে।

 

 

 

Latest News

হালিশহরে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ, কাদা-জুতো ছোড়ার অভিযোগ, উঠল ‘চোর-ডাকাতরানি’ স্লোগান

কলকাতা: হালিশহরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ঘটনাকে কেন্দ্র করে এলাকায়...

More Articles Like This