প্রকাশ্যে হাড়হিম ঘটনা! ভোটের আগে হুলুস্থুল নরেন্দ্রপুরে! কী এমন হল? দেখুন

0
29

কলকাতা: ভোটের আবহে গুলির শব্দে কেঁপে উঠল নরেন্দ্রপুরের (Narendrapur) বোড়াল এলাকা। প্রকাশ্যে গুলি চালিয়ে (Shootout) খুনের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজপুর–সোনারপুর পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের লিচুতলা এলাকায়। জানা গিয়েছে, ইতিমধ্যে এই ঘটনায় গুরুতর জখম এক যুবক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে ঘটনার মূল অভিযুক্তকেও গ্রেফতার (Main Accused Arrested) করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে নরেন্দ্রপুর থানার অন্তর্গত বোড়াল লিচুতলা এলাকায় এই গুলি চালানোর ঘটনাটি ঘটে। অভিযোগ, পুরানো শত্রুতার জেরেই সিদ্ধার্থ দাস নামে এক যুবককে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত অরিজিৎ কর্মকার ওরফে সানি। সিদ্ধার্থ বোড়াল বাদামতলা এলাকার একটি ভাড়া বাড়িতে থাকতেন।

আরও পড়ুন: টিকিট না পেলে বিরোধিতা কেন? বেলদা থেকে দলের উদ্দেশ্যে কড়া বার্তা মমতার

ঘটনার সময় প্রকাশ্যে গুলি চালানো হলে একটি গুলি সিদ্ধার্থের পেটের বাঁ দিকে লাগে। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে খবর, আহতের অবস্থা আশঙ্কাজনক।

তদন্তে নেমে পুলিশ রামচন্দ্রপুর এলাকা থেকে অভিযুক্ত অরিজিৎ কর্মকারকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত এলাকায় দুষ্কৃতী হিসেবেই পরিচিত এবং তার বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধমূলক মামলার অভিযোগ রয়েছে। তবে ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার করা যায়নি। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্তকে আজ বারুইপুর আদালতে তোলা হবে।

দেখুন আরও খবর:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here