সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৬০০ ফুট উঁচু, মোবাইলের টর্চ জ্বালিয়ে EVM নিয়ে ভোটকর্মীরা

Must Read

আলিপুরদুয়ার- সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৬০০ ফুট উঁচুতে স্থিত আলিপুরদুয়ার জেলার (Alipurduar) প্রত‍্যন্ত এলাকা বক্সা পাহাড়। ইভিএম মেশিন (EVM)  নিয়ে হাঁটাপথে রওনা দিলেন ভোট কর্মীরা (Vote Worker) । পাহাড়ের সরু আকাঁ বাঁকা পথ দিয়ে বক্সা পাহাড়ের বক্সা ফোর্টের বুথ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভোট কর্মীরা।

আগামীকাল আলিপুরদুয়ার জেলার কালচিনি,  মাদারিহাট ফালাকাটা কুমারগ্রাম ও আলিপুরদুয়ার এই পাঁচটি আসনের ভোট। জেলার কালচিনি বিধানসভার প্রত্যন্ত এলাকা বক্সা পাহাড়ে বক্সা ফোর্ট,  আদমা ও চুনাভাটী তিনটি ভোট কেন্দ্র রয়েছে। ৩টি ভোট কেন্দ্রে প্রায় ১৫০০ ভোটার রয়েছে।

এদিন আলিপুরদুয়ার ডিসিআরসি থেকে ইভিএম ও যাবতীয় জিনিসপত্র সংগ্রহ করে বক্সা পাহাড়ের ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন ভোট কর্মীরা। প্রশাসনের তরফে ভোট কর্মীদের স্যাটেলাইট ফোন দেওয়া হয়েছে।

উল্লেখ্য আলিপুরদুয়ার জেলার কালচিনি বিধানসভার রাজাভাতখাওয়া গ্ৰাম পঞ্চায়েতের অন্তগত প্রত‍্যন্ত ও দুরগম এলাকা বক্সাদুয়ার। সমুদ্রপৃষ্ট থেকে প্রায় ৩৬০০ ফুট উঁচুতে স্থিত বক্সা পাহাড়ের ১২ টি গ্ৰাম যেখানে মূলতঃ ডুকপা জনজাতির বসবাস আর এই বক্সা পাহাড়ে গ্ৰামে পৌছোতে হলে পাহাড়ের সোরু আকাঁবাকা পথ পেয়ে হাটাপথে পৌছেতে হয়। বক্সা পাহাড়ের লেপচাখা, ওচুলুং, বক্সাফোর্ট, সদরবাজার,  টাসিগাঁও, খাটালাইন, লালবাংলো, আদমা, চুনাভাটি, লামনা, সেউগাও, ফুলবাড়ি এই বারোটি গ্ৰামে পৌঁছানো খুবই কষ্টকর।

আরও পড়ুন-  ক্ষমতায় এলে বছরে ১ লক্ষ চাকরি দেবে বিজেপি! ভোটপ্রচারে মেগা প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ

তবে জেলার দুর্গম এলাকায় ভোট নিতে গিয়ে উচ্ছ্বসিত রয়েছেন ভোট কর্মীরা। ভোট কর্মীরা জানান, এই দুর্গম এলাকায় এসে উৎসাহ ও আনন্দ হচ্ছে, নতুন অভিজ্ঞতা হচ্ছে।‌ কিন্তু পাহাড়ে ওঠাটা খুবই কষ্টকর।

Latest News

শ্রীভূমি পূজোর উল্লেখ, পুজোর আগেই মুক্তি চান সুজিত বসু?

ওয়েব ডেস্ক: সুজিত বসুর (Sujit Bose) মামলায় হল শ্রীভূমি (Shreebhumi) পুজোর উল্লেখ। সামনেই দুর্গাপুজো (Durga Puja)। কলকাতা তথা গোটা...

More Articles Like This