কলকাতা: প্রবীণ রাজনীতিক মুকুল রায়ের (Mukul Roy) অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হল হালিশহর (Halisahar) মহাশ্মশানে। সোমবার তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নামে রাজ্য রাজনীতিতে। একদা তৃণমূলের (TMC) ‘চাণক্য’ হিসেবে পরিচিত এই নেতার প্রয়াণে রাজনৈতিক বিভাজনের রেখা যেন অনেকটাই মুছে যেতে দেখা গেল। শেষকৃত্যের পুরোটা সময় জুড়ে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
রাজনৈতিক মহলে মনে করিয়ে দেওয়া হচ্ছে ২০২১ সালের কোভিড পর্বের কথা। সে সময় দলীয় অবস্থান আলাদা থাকলেও রায় পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন অভিষেক। গুরুতর অসুস্থ কৃষ্ণা রায় হাসপাতালে ভর্তি হলে খোঁজ নিতে ছুটে গিয়েছিলেন তিনি। ঘনিষ্ঠ মহলের মতে, সেই মানবিকযোগাযোগই পরবর্তীতে সম্পর্কের বরফ গলাতে ভূমিকা নিয়েছিল।
আরও পড়ুন: প্রথম বাঙালি কেন্দ্রীয় নেতা মুকুল রায়কে শ্রদ্ধা জানাতে এত নীরব কেন বিজেপি?
As we bid a final farewell to Late Shri Mukul Roy, we remember his pivotal role in strengthening the organisational foundation of our movement and his steadfast commitment to public life.
Following a solemn funeral procession marked by dignity and collective grief, Shri… pic.twitter.com/cKHK1tIyXB
— All India Trinamool Congress (@AITCofficial) February 23, 2026
সোমবার মুকুল রায়ের মৃত্যুর খবর পেয়ে শুভ্রাংশু রায়কে ফোন করে সমবেদনা জানান অভিষেক। শেষকৃত্যের সমস্ত ব্যবস্থায় পাশে থাকার আশ্বাসও দেন। বিধানসভায় মরদেহ আনা হলে শ্রদ্ধা জানান বহু সতীর্থ। অভিষেক পায়ে হাত দিয়ে প্রণাম করেন প্রাক্তন সহকর্মীকে। পরে বীজপুরের বাড়ি থেকে হালিশহর মহাশ্মশান পর্যন্ত শোকমিছিলে শুভ্রাংশুর পাশে দেখা যায় তাঁকে। উপস্থিত ছিলেন পার্থ ভৌমিক, শিউলি সাহা-সহ একাধিক নেতা।রাজনৈতিক মতভেদ থাকলেও শেষ ২৪ ঘণ্টায় সম্পর্কের অন্য সমীকরণই যেন স্পষ্ট হল, এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
