‘চুনচুনকে হিসাব হবে’, কোচবিহারের সভা থেকে হুঙ্কার মোদির

Must Read

ওযেব ডেস্ক : নির্বাচনের আগে ফের বঙ্গ সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। উত্তরবঙ্গ (North Bengal) থেকে রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করলেন তিনি। এদিন কোচবিহারের (Cooch Behar) ঐতিহাসিক রাসমেলা ময়দানের সভা থেকে তৃণমূল কংগ্রেসকে (TMC) কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। বলেছেন, ভোটের পর বেছে বেছে হিসাব নেওয়া নেওয়া হবে।

এদিন রাসমেলা ময়দান থেকে মোদি (Modi) আক্রমণের সূরে বলেছেন, ‘এবার নির্বাচেনর পর তৃণমূলের (TMC) পাপের পুরো হিসাব করা হবে। বেছে বেছে হিসাব করা হবে”। তিনি আরও বলেছেন, ‘৪ মে-র পর আইন আইনের কাজ করবে। যতই বড় গুন্ডা হোক না কেন, এবার ন্যায় হবে” এছাড়া প্রধানমন্ত্রী বলেছেন, এত বছর ধরে বাংলার মানুষের পয়সা চুরি করা হয়েছে। যারা এই কাজ করেছে তাদেরকে এই টাকা সাধারণ মানুষকে ফেরত দিতে হবে।

আরও খবর : চূড়ান্ত তালিকায় নাম নেই মা ও ছেলের! কঠিন পদক্ষেপ নিলেন প্রৌঢ়া মা

মোদি এদিন আরও বলেন, ব্রিগেডে বিজেপির সভার পর তৃণমূল ঘাবড়ে গিয়েছে! এর পরেই তিনি বলেন, “তৃণমূল (TMC) সরকার গোটা রাজ্যে ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে। কিন্তু মে মাসের পর আর সেই ভয় থাকবে না। বাংলা থেকে ভয়ে পালাবে তৃণমূল।” এছাড়া রাজ্যে তৃণমূল সরকারের দুর্নীতি-কাটমানিতে মানুষ বিরক্ত বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিন বাংলায় জনবিন্যাস নিয়েও সরব হয়েছেন তিনি। মোদি (Modi) বলেছেন, ‘অনুপ্রবেশ হচ্ছে, তাই জনবিন্যাস পাল্টে যাচ্ছে। কিন্তু ভারত সরকার অনুপ্রবেশকারীদের চিহ্নিত করছে’। তিনি আরও বলেছেন, ভারতই নয়, বিশ্বের সমস্ত বড় বড় দেশ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করছে। কিন্তু বাংলার তৃণমূল সরকার অনুপ্রবেশকারীদের বাঁচাচ্ছে। তৃণমূল অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক তৈরি করেছে। এর ফলে বাংলায় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছেন বলেও দাবি করেছেন মোদি।

দেখুন অন্য খবর :

Latest News

বিশ্বব্যবস্থায় বদলের ডাক, গ্লোবাল সাউথকে সিদ্ধান্ত গ্রহণে এগিয়ে আসার আহ্বান মোদির

ওয়েব ডেস্ক : বিশ্ব পরিচালনার ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলির ভূমিকা আরও বাড়ানো প্রয়োজন। ব্রিকস সম্মেলনের (BRICS Summit) মঞ্চ থেকে গ্লোবাল...

More Articles Like This