ওয়েবডেস্ক- ভোট যুদ্ধ চরমে। বিধানসভা ভোটের (2026 West Bengal Assembly Election) আবহে এবার বঙ্গে এলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) । ঝোড়ো ব্যাটিংয়ে প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi) ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) একযোগের আক্রমণ শানালেন রাহুল গান্ধী।
সভা শুরুর আগেই উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) রায়গঞ্জের (Raiganj) পৌঁছে বিআর আম্বেদকরের ছবিতে পুষ্পঅর্পণ করেন রাহুল গান্ধী। রাহুল এদিন সভা থেকে বলেন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ই শিল্প শেষ করে দিয়েছেন। আর দেশে নরেন্দ্র মোদি এই একই কাজ করছেন। ছোট ছোট শিল্প, কারখানা বরবাদ করে দিয়েছেন তাঁরা। ছোট-বড় সব কারখানা তো মমতাই বন্ধ করে দিয়েছেন বাংলায়। তাই বিজেপিকে ভোট দিলে আপনাদের ডবল ক্ষতি হবে।
আরও পড়ুন- ‘বাংলায় মমতাই সব শেষ করে দিয়েছেন’ আক্রমণ রাহুল গান্ধীর
মমতা একদিকে সব শেষ করেছেন। রাহুল বলেন, আজকাল আপনারা নরেন্দ্র মোদির চেহারা দেখেছেন? হাওয়া বেরিয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গে ঘুরছেন। তাঁর চেহারা ভালো করে দেখুন। উনি আমার চোখে চোখ রাখতে পারেন না। কংগ্রেস নেতা বলেন, দেশে আমাদের লড়াই আরএসএস এবং বিজেপির ঘৃণাভরা চিন্তাধারার বিরুদ্ধে। ভারত জোড়ো যাত্রায় আমি চার হাজার কিলোমিটার হেঁটেছি। আমি একটাই কথা বলতে চাই, ঘৃণার বাজারে ভালোবাসার দোকান খুলতে হবে। এই দেশ ঘৃণা শেখায় না। ভালোবাসা শেখায়। আমি দেশকে একটাই বার্তা দিয়েছি, ঘৃণা, হিংসা, ভাগাভাগি দিয়ে কিছু হয় না। ভালোবাসা ও একতা দিয়েই দেশের প্রগতি হয়।
শাসকদলে তৃণমূলের তোপ বাংলার সরকার যদি নিজের কাজ ঠিকমতো করত, আপনাদের চাকরি দিত, হিংসা না ছড়াত, তাহলে বাংলায় বিজেপির চিহ্ন দেখা যেত না কোনও দিন। তৃণমূলই বিজেপির জন্য রাস্তা তৈরি করে দিয়েছে। মোদিকে তীব্র কটাক্ষ করে রাহুল বলেন, আমেরিকার সঙ্গে ভারতের যে চুক্তি মোদি করেছেন, তা নিয়ে সংসদে আলোচনা চলছিল। আপনারা এপস্টিনের কথা শুনেছেন? আপনারা জানেন এপস্টিন কে? আমেরিকায় ৩৫ লক্ষ ফাইল বন্ধ হয়ে রয়েছে। তাতে ভারতের মন্ত্রীদের নাম, বিজেপির নেতাদের নাম এবং নরেন্দ্র মোদিজিও নামও রয়েছেন। এপস্টিন ফাইল্সের চাবি ডোনাল্ড ট্রাম্পের হাতে রয়েছে। এই জন্য যখন ট্রাম্প মোদিকে বলেন, মোদিজি লাফান, তিনি লাফান। মোদিকে বলেন, আপনি ওখানে গিয়ে বসুন। তিনি সেখানে গিয়ে বসে পড়েন। কারণ, কন্ট্রোলার ট্রাম্পের হাতে রয়েছে।”
