ওয়েবডেস্ক- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে (West Bengal Election Commission 2026) সামনে রেখে বঙ্গে শুরু হয়ে গেছে ভোট প্রস্তুতি। অবাধ, সুষ্ঠু ভোট করাতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন (Election Commission) । শুক্রবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যের সদ্য নিয়োজিত জেলা শাসক (ডিএম) পুলিশ সুপার (SP) , ডিজি (DG) , ও পুলিশ কমিশনারকে (CP) দ্রুত নিজেদের দায়িত্বভার গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
কমিশনের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, যাদের সম্প্রতি বদলি করা হয়েছে, তাদের অবিলম্বে সংশ্লিষ্ট জেলায় গিয়ে নিজের দায়িত্ব বুঝে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি ডিএম ও এসপিদের বাংলো ও সংশ্লিষ্ট লজিস্টিক ব্যবস্থাও দ্রুত নিজেদের নিয়ন্ত্রণে নিতে বলা হয়েছে।
কারণ এখানে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিদায়ী আধিকারিকেরা বাংলো ছাড়তে দেরি করার কারণে নানা বিধ প্রশ্ন ওঠে। কখনও কখনও এই প্রক্রিয়ায় ইচ্ছকৃত বিলম্বেরও অভিযোগ ওঠে। যাতে এই পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য সেদিকেই নজর দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের বার্তা ছিল, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় তাদের ভূমিকা অত্যন গুরুত্বপূর্ণ। তাই তাদের দায়িত্বভার গ্রহণ থেকে শুরু করে সব ক্ষেত্রেই দ্রুততা এবং স্বচ্ছতা বজায় রাখতে হবে।
এছাড়াও, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ছ’টি মূল লক্ষ্য স্থির করেছে নির্বাচন কমিশন। সেই লক্ষ্যগুলি, ভুয়ো ভোট প্রতিরোধ করা, বুথ দখল রোধ করা, অশান্তিমুক্ত নির্বাচন নিশ্চিত করা, কোনও প্রভাব ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন করা, ভোটার রা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই পরিবেশ তৈরি করা। রাস্তা আটকানো, ভোটারদের ভোট দিতে যাওয়া বাধা, ভয় দেখিয়ে বুথে যাওয়া থেকে আটকানো রোধ করা।
ভোটের আগে একগুচ্ছ নির্দেশ নির্বাচন কমিশনের। অবাধ ভোট করতে আরও সক্রিয় কমিশন। সেই পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন- পিছিয়ে গেল মমতার প্রচার কর্মসূচি, পরবর্তী কর্মসূচি কবে? সবটা জানুন এই ভিডিয়োয়
শুক্রবার জানা গেছে, কিছুদিনের মধ্যেই দু’দিনের সফরে রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী (Deputy EC Gyanesh Bharti)। ২৫ ও ২৬ তারিখ তাঁর এই বঙ্গ সফর হতে পারে। রাজ্যে এসে নির্বাচন নিয়ে একাধিক বৈঠক করবেন জ্ঞানেশ ভারতী। রাজ্যের নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

