প্রথম দফায় ‘হেভিওয়েট’ লড়াই! ১৫২ আসনে কতজন প্রার্থীর ভাগ্য নির্ধারণ? দেখে নিন একনজরে

Must Read

কলকাতা: শুরু হল নীলবাড়ির লড়াই। বাংলার বিধানসভা নির্বাচনে (Assembly Election 2026) আজ প্রথম দফার ভোটগ্রহণ (First Phase Polling) শুরু হল রাজ্যের ১৬ জেলায়। ১৫২ বিধানসভা কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করছেন গণদেবতা, যার মধ্যে রয়েছে নন্দীগ্রাম, সবং সহ একাধিক হাইভোল্টেজ কেন্দ্র। আজ মোট ১,৪৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, যার মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা ১,৩১১ এবং মহিলা প্রার্থীর সংখ্যা ১৬৭।

প্রথম দফায় যেসব কেন্দ্রে ভোটগ্রহণ চলছে, সেইসব কেন্দ্রে একাধিক বিদায়ী মন্ত্রী এবং হেভিওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শাসক দলের নামি প্রার্থীদের কথা বললে, প্রথম দফায় মেখলিগঞ্জ থেকে লড়ছেন বিদায়ী মন্ত্রী পরেশ অধিকারী, রামনগর থেকে লড়ছেন অখিল গিরি, মানস ভুঁইয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন সবং কেন্দ্র থেকে। এছাড়াও রাজীব বন্দ্যোপাধ্যায় লড়ছেন ডেবরা থেকে, মলয় ঘটক প্রতিদ্বন্দ্বিতা করছেন আসানসোল উত্তর থেকে, স্বপ্না বর্মণকে প্রার্থী করা হয়েছে রাজগঞ্জ কেন্দ্রে।

আরও পড়ুন: চাঁদিফাটা গরম নাকি ঝড়বৃষ্টি, প্রথম দফার ভোটে কেমন থাকবে আবহাওয়া? দেখুন বড় আপডেট

শুধু তৃণমূল নয়, প্রথম দফায় পদ্ম শিবির থেকেও একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য আজ নির্ধারণ করবেন ভোটাররা। বিজেপির নামি প্রার্থীদের মধ্যে রয়েছেন শুভেন্দু অধিকারী, যিনি নন্দীগ্রাম থেকে ভোটে লড়ছেন। এছাড়াও খড়্গপুর সদর থেকে দিলীপ ঘোষ, মাথাভাঙা থেকে নিশীথ প্রামাণিক, শিলিগুড়ি থেকে শংকর ঘোষ, ময়না থেকে অশোক দিন্দা এবং আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে ভোটে লড়ছেন অগ্নিমিত্রা পল।

দেখুন আরও খবর:

Latest News

শ্রীভূমি পূজোর উল্লেখ, পুজোর আগেই মুক্তি চান সুজিত বসু?

ওয়েব ডেস্ক: সুজিত বসুর (Sujit Bose) মামলায় হল শ্রীভূমি (Shreebhumi) পুজোর উল্লেখ। সামনেই দুর্গাপুজো (Durga Puja)। কলকাতা তথা গোটা...

More Articles Like This