প্রার্থী তালিকা প্রকাশের আগেই ভিক্ট্রি সাইন মমতার

0
35

ওয়েবডেস্ক-  ২০২৬-এ (West Bengal Assembly Election 2026)  এসআইআর  (SIR) কাঁটার আবহে জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । প্রত্যয়ী সুর শোনা গেল তৃণমূল নেত্রীর গলাতে। এদিনের সাংবাদিক বৈঠক থেকেই ‘ভিক্ট্রি’ সাইন (Victory Sing)   দেখালেন তিনি। সেইসঙ্গে প্রত্যয়ী সুরে তিনি বলেন, আমরাই জিতব। ২২৬-এর বেশি আসনে জিতবে তৃণমূল। মা মাটি মানুষ জিতবে। দিল্লি কা লাড্ডু রা জিতবে না। মমতা বলেন, আমাদের কনফিডেন্স আছে আমরা জিতব। কারণ, আমরা মানুষের সঙ্গে ৩৬৫ দিন থাকি। ওরা বসন্তের কোকিল। ভোটের সময় টাকা ছড়ায়। আর্মস নিয়ে হামলা করে। অসম্মান করেন বাংলাকে, সেই দায়িত্ব কিন্তু আপনাদেরই নিতে হবে। দার্জিলিঙে তিনটে আসন আমরা লড়ছি না।

২৯১ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলেন মমতা। তিনি বলেন, যাদের দিতে পারিনি, তারা যেন আমাকে ভুল না বোঝে। তাদের অন্য কাজে লাগাব দলে। দল যে সিদ্ধান্ত নিয়েছে, এটা সর্বসম্মত সিদ্ধান্ত।

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সীকে পাশে নিয়ে তালিকা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিংয়ের তিনটে সিটে লড়াই করবে না তৃণমূল। অনিত থাপার দল লড়াই করবে বলে জানিয়েছে নেত্রী। বাকি ২৯১টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। ৫০-এর বেশি মহিলা প্রতিনিধি রয়েছেন তালিকায়। এসসি-এসটি মিলিয়ে ৮৪টি।

আরও পড়ুন-  ২৯১ আসনে প্রার্থী ঘোষণা , তৃণমূলের প্রার্থী তালিকায় বিরাট চমক

মুখ্যমন্ত্রী বলেন, বাংলার অস্তিত্বের লড়াই এটা। দিল্লি জিতবে না। আমাদের হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছেন। একটা ক্ষমতা কাড়তে পারেননি। সেটা মানুষের ক্ষমতা।

বাংলার অস্মিতাকে, সমস্ত সমাজ, জাতি, বর্ণ ও ধর্মকে শুভনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীতালিকা ঘোষণা করতে যাচ্ছি। তা আগে বলি বিজেপিকে, এত ভয় পাচ্ছেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এজেন্সি দিয়ে কলকাঠি না নাড়িয়ে, লক্ষ লক্ষ বাইরের লোক না নিয়ে এসে, গ্যাসের সঙ্কট না করে লড়াইতে আসুন। শান্তি এবং সৌজন্য রক্ষা করে লড়াই হোক। বিজেপির কমিশনকে বলব, ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন।’’ এত ভয় পাচ্ছেন কেন? এখানে গ্যাসের সঙ্কট না করে রাজনৈতিকভাবে লড়াই করুন। গণতান্ত্রিকভাবে লড়াই টা হোক না।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here