29 C
Kolkata

‘মমতাদিদির উদ্দেশ্য, ভাইপোকে মুখ্যমন্ত্রী করা’, ডেবরা থেকে বললেন শাহ

Must Read

ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার বঙ্গে এসে জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরেই শুক্রবার বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আর এদিন বিজেপির (BJP) সঙ্কল্পপত্র (ইস্তাহার) প্রকাশ করেন তিনি। তার পরেই ডেবরায় সভা করলেন শাহ। সেখান থেকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। সঙ্গে কটাক্ষ করে বলেছেন, ‘মমতাদিদির উদ্দেশ্য, ভাইপোকে মুখ্যমন্ত্রী করা।’

এদিন সভা থেকে অমিত শাহ (Amit Shah) বলেছেন, ‘মমতাদিদি প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন। তবে আমরা তিন বার পাকিস্তানে আক্রমণ করেছি।’ এর পরেই বাংলার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, দেশকে সুরক্ষা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু, এদিকে মমতাদিদি সুরক্ষা দিয়েছেন অনুপ্রবেশকারীদের। ‘ভাইপোকে মুখ্যমন্ত্রী করাই মমতাদিদির উদ্দেশ্য’, এমনটাও জানিয়েছেন তিনি।

আরও খবর : বাদ গিয়েছে নাম, বিভিন্ন জায়গায় গিয়েও সুরাহা করতে পারছেন না ভোটাররা!

শুধু তাই নয়, অনুপ্রবেশ নিয়েও মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home minister)। তিনি বলেছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় যত চেষ্টা করুন, এক এক করে অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে বার করব।’ তিনি অভিযোগ করেছেন, এই অনুপ্রবেশকারীরা বেকারদের চাকরি, রেশন খাচ্ছে। তবে ভোটের পর ক্ষমতায় এসে সব অনুপ্রবেশকারীদের দেশ থেকে বের করে দেওয়া বলেও জানিয়েছেন শাহ।

ভোট পরবর্তী হিংসা নিয়েও এদিন সূর চড়াতে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আমলে যে সব গুন্ডারা অত্যাচার করছে, ভোটের ফল বেরনোর পর তাঁদেরকে জেলে ঢোকানো হবে।

দেখুন অন্য খবর :

Latest News

১৬ বছর পর কলকাতার দুই থানায় মহিলা ওসি, একসঙ্গে রদবদল ৩৩ ইন্সপেক্টরের

কলকাতা: কলকাতা পুলিশের (Kolkata Police) অন্দরে ফের বড়সড় রদবদল। লালবাজারের (Lalbazar) নির্দেশে একসঙ্গে ওসি ও অতিরিক্ত ওসি-সহ মোট ৩৩...

More Articles Like This