10.2 C
New York

ডিটেনশন ক্যাম্প নিয়ে বিজেপিকে তুলোধনা মমতার, কী বললেন শুনুন

Must Read

ওয়েবডেস্ক- উত্তরবঙ্গ (North Bengal)  দিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026)  প্রচার শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । মঙ্গলবারই দমদম বিমানবন্দর থেকে উত্তরবঙ্গের দিকে রওনা হন। যাওয়ার আগে নির্বাচন কমিশনকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করেন ময়নাগুড়ি (Maynaguri) টাউন ক্লাব মাঠে (Town Club Ground)  ।

এ বার এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী করেছে রামমোহন রায়কে। তাঁর সমর্থনেই আজ প্রথম জনভা করলেন তৃণমূল নেত্রী। এই সভা থেকেই বিজেপি ও কমিশনকে একযোগে আক্রমণ শানালেন তিনি। মমতা বলেন, পেট্রোলের দাম বাড়ছে, কিন্তু এখন আমার কিছু করার নেই। আমার থেকে সব কেড়ে নিয়েছে। তবে আমার কাছে মানুষ আছে।

এই সভা থেকেই বিজেপিকে একের পর এক নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপিকে ভোট দেবেন না। কেন বিজেপিকে ভোট দেবেন না, সেই কথার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, নোটবন্দি থেকে এসআইআর, একাধিক ইস্যুর কথা তিনি তুলে ধরে বলেন, নোটবন্দির লাইনের কথা মনে আছে?

আরও পড়ুন-  ময়নাগুড়ির সভা থেকে বিস্ফোরক মমতা, কী বললেন মুখ্যমন্ত্রী? দেখুন সরাসরি

লাইনের কথা মনে আছে? বিজেপি এত হিংসুটে দল যে আপনাদের অনেক মহিলাদের নাম কেটে দিয়েছে। মেয়েরা শ্বশুরবাড়ি গিয়েছে, তাই স্বাভাবিকভাবেই পদবি বদলেছে। অনেক রাজবংশীকে বাদ দিয়েছে। কত মানুষকে এনআরসির নোটিস দিয়েছে। এসআইআরে লাইন দিয়ে ২২০ জন মারা গিয়েছে। ওদের আত্মা কাঁদছে। তোমাদের জবাব দিতে হবে।” মুখ্যমন্ত্রী বলেন, কমিশনের নোটিফিকেশনের বিজেপির স্ট্যাম্প থেকে মধ্যরাতে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ সব কিছু নিয়ে বিজেপিকে ম্যারাথন আক্রমণ করেন তিনি। আমি বেঁচে থাকতে ডিটেনশন ক্যাম্প (Detention camp) হতে দেব না, ময়নাগুড়ি থেকে রণহুঙ্কার মমতার।

Latest News

তপ্ত বাংলায় স্বস্তির ইঙ্গিত! রবিবার বিকেলে কোথায় কোথায় নামবে বৃষ্টি?

কলকাতা: তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। রবিবার সকাল থেকেই চড়া রোদের দাপটে অস্বস্তি বেড়েছে কলকাতা-সহ একাধিক জেলায় (Kolkata Weather)। শহরে...

More Articles Like This