ভোটার তালিকায় অন্য রাজ্যের লোকের নাম! অভিযোগ মমতার

0
31

ওয়েব ডেস্ক: বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) যত এদিয়ে আসছে নির্বাচনী প্রচারে ঝাঁঝ বাড়াছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamta’s Election Campaign)। উত্তরবঙ্গ থেকে ভোটের প্রচার শুরু করে এবার দক্ষিণবঙ্গের প্রচার করে চলেছেন তৃণমূল সুপ্রিমো।পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) চন্দ্রকোনায় (Chandrakona) দলীয় প্রার্থীর সমর্থনে সভা সভা থেকে নির্বাচন কমিশন ও বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান তৃণমূল নেত্রী মমতা। অন্য রাজ্যের ভোটারদের নাম এ রাজ্যের ভোটার তালিকায় ঢোকাচ্ছে। চন্দ্রকোনার সভায় বিজেপির বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।বিজেপির তীব্র সমালোচনা করে মমতার হুঙ্কার, অন্য রাজ্যের লোককে ভোটার করতে ৩০ হাজার নাম জমা দিয়েছে বিজেপি। ওরা বাংলাকে বধ করতে চায়।

মঙ্গলবার চন্দ্রকোনায় সভামঞ্চ থেকে বিজেপিকে লাগাতার নিশানা করেন তৃণমূল সুপ্রিমো। ফের এদিন মমতা বলেন, কে প্রার্থী ভুলে যান। ২৯৪ আসনে আমিই প্রার্থী। বিজেপি ও কমিশনকে তোপ দেগে তৃণমূল নেত্রী বলেন, ২৯৪ আসনে আমিই প্রার্থী। ওরা বাংলাকে সহ্য করতে পারে না। বাংলার উপর এত রাগ কিসের। মহিলা ও কৃষক বিরোধি বিজেপি। এসআইআর মানেই সর্বনাশ। অন্য রাজ্যের ভোটারদের নাম এ রাজ্যের ভোটার তালিকায় ঢোকাচ্ছে। চন্দ্রকোনার সভায় BJP-র বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, “এত লোকের নাম বাদ গিয়েছে। সেই নামগুলো এখনও তোলা হল না। আর নতুন করে বিহার, রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে নাম এনে ঢোকাচ্ছে। বাংলাকেও ট্রেনে করে নিয়ে এসে ভোট দেওয়ানোর চেষ্টা করছে।

আরও পড়ুন: একুশে ঘাসফুল, ছাব্বিশে পদ্ম! শিবির বদলে নতুন ইনিংসে লিয়েন্ডার পেজ

তাঁর সংযোজন, “লক্ষ্য রাখুন কোথায় কী হচ্ছে। আমরা প্রমাণ করে দিয়েছি বস্তা বস্তা কাগজ জমা পড়েছে। কালকেও নির্বাচন কমিশনে ৩০ হাজার নাম জমা দিয়েছে। তারা বাংলার কেউ নয়। কেন দিয়েছে? কারণ ওরা বাংলাকে বধ করতে চায়।এখনও চক্রান্ত চলছে। ভোটার লিস্টে নাম থাকলেও জানেন না ভোট দিতে পারবেন কিনা’, আশঙ্কা প্রকাশ করলেন মমতা। সেই সঙ্গে বলেন, ‘একটি ভোটও বিজেপিকে নয়। বিজেপি বাংলা বিরোধী’।সোমবার সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেন, ফর্ম-৬ ভর্তি বস্তা নিয়ে সোমবার কমিশনে ঢুকেছিলেন BJP-র লোকজন। উদ্দেশ্য, বিহার, উত্তরপ্রদেশের ভোটারদের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ঢোকানো।

কমিশনকে তোপ দেগে বলেন, রাজবংশীদের নাম বাদ দেওয়া হয়েছে। বেছে বেছে নাম বাদ দেওয়া হয়েছে। যাদের নাম গিয়েছে, তাদের নাম তোলার ব্যবস্থা করতে হবে। আমি বিনা পয়সার আইনজীবীর ব্যবস্থা করে দেব। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওরা বাংলাকে টার্গেট করেছে কারণ বাংলার মানুষ মাথা সোজা রাখে। ওরা বাংলা বললেই মারছে। এই ভোট রক্ষা করতে হবে আপনাদের। আর কত লাইন দেবেন। এবার আপনাদের প্রতিবাদ করতে হবে। এর পরে এনআরসি হবে। এখনও নাম বাদ দেওয়া হচ্ছে। লিস্টে নাম থাকলেও আপনি জানেন না ভোট দিতে পারবেন কিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here