8 C
New York

১০ টাকা কখনও ওঁর পকেটে থাকে?, মোদির হাতে ঝালমুড়ির ঠোঙা দেখে মমতার তোপ

Must Read

ওয়েব ডেস্ক: নির্বাচনী জনসভায় এসে রবিবার ঝাড়গ্রামে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi Jhal Muri)। তা নিয়ে কম চর্চা হয়নি। সোমবার সেই নিয়েই কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বীরভূমের মুরারইতে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ভাষণ শুরু করার পরপরই মোদির ঝালমুড়ি খাওয়া নিয়ে মমতা বলেন, ‘সব সাজানো। ১০ টাকা কখনও ওঁর পকেটে থাকে? কত নাটক!ঝালমুড়িও নিজেরা তৈরি করে রেখেছে। না হলে দোকানে ক্যামেরা ফিট করা থাকল কী করে?’

বঙ্গে ভোটযুদ্ধ এবার জমে উঠল ঝালমুড়িতে।প্রথম দফা ভোটের আগের শেষ রবিবার জঙ্গলমহলে প্রচারে ঝড় তুলে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঝাড়গ্রামের সভার পর তিনি ঝালমুড়ি কিনে খেয়েছেন এবং উপস্থিত জনতাকে খাইয়েছেন। ঝালমুড়ির দাম বাবদ ১০টাকাও দিয়েছেন দোকানিকে। সেই সময়ে আবার দোকানি তাঁকে জিজ্ঞেস করেন, তিনি পেঁয়াজ খান কিনা। মোদী মুচকি হেসে জবাব দেন, ‘পেঁয়াজ খাতে হ্যাঁয়!’ একটু থেমে আবার বলেন, ‘লেকেন দিমাগ নহি খাতে হ্যাঁয়’। এর অর্থ, ‘পেঁয়াজ খাই, মাথা খাই না।’ তারপর দেখা যায়, ঝালমুড়ি বেশ আরাম করেই খান মোদি। ওই সময়ের মধ্যেই সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং জনসংযোগ স্থাপন করেন।এনিয়ে কটাক্ষ ছুড়লেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: লড়ে যাব, আই-প্যাক নিয়েও হুঁশিয়ারি মমতার

সোমবার বীরভূমের মুরারইয়ের নির্বাচনী প্রচার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়াকে ‘নাটক’ বলে কটাক্ষ করলেন। তাঁর মন্তব্য, ‘‘শুনলাম উনি কাল ঝালমুড়ি খেয়েছেন। এসপিজি-কে দিয়ে মুড়ি বানিয়ে খেয়েছেন, আগে থেকে দোকানে মাইক-ক্যামেরা রাখা ছিল। সব নাটক! নাহলে ক্যামেরা কেন ছিল দোকানের ভিতর? শুনেছি, আবার দামও দিয়েছেন। ওঁর পকেটে ১০ টাকা থাকে নাকি?”ভিনরাজ্য থেকে এসে প্রথমে ঠেলাগাড়িতে ব্যবসা শুরু করেছিলেন দোকানি বিক্রম সাউ। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে পাকা দোকানঘরের বন্দোবস্ত হয়। রবিবার সেই বিক্রমের দোকানেই ‘ঝালমুড়ি ব্রেক’ নেন প্রধানমন্ত্রী।

Latest News

Fourth Pillar | এসআইআর-এ নাম কাটা, লাইনে দাঁড়ানো, হয়রানি, আসুন জেনে নিই কারা দায়ী?

সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) থেকে বিজেপির বড় মেজ সেজ নেতারা জনসভায় বলে বেড়াচ্ছেন এসআইআর (Bengal SIR)এর নাম কাটা গেছে...

More Articles Like This