12.8 C
New York

শওকত আমার ডান হাত, দরকার পড়লে নিজের সিকিউরিটি তুলে নিয়ে ওকে দেব: মমতা

Must Read

কলকাতা: আমি বাঁ হাত হলে, শওকত আমার ডান হাত, দরকার পড়লে নিজের সিকিউরিটি তুলে নিয়ে ওকে দেব। শনিবার ভাঙড়ে নির্বাচনী প্রচারের (Mamata Election Campaign Bhangar ) জনসভা থেকে ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার নিরাপত্তা নিয়ে বিজেপিকে কার্যত এক হাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গে মমতা এদিন স্পষ্ট জানালেন, শওকত মোল্লার (Saokat Molla) অনুরোধেই তিনি তাঁর কেন্দ্র ভাঙড়ের জন্য বড়সড় পরিকল্পনার কথা ভেবেছেন।

শওকতের নিরাপত্তা নিয়ে এদিন বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন মমতা। তৃণমূল নেত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, আমার সিকিউরিটি তুলে নিন। যদি সে রকম হয় আমি আমার সিকিউরিটি তুলে নিয়ে শওকতকে দেব। দেখি আপনারা কী করতে পারেন। আমার সিকিউরিটির দরকার নেই। আমি ওসব গুন্ডা-টুন্ডাকে ভয় পাই না। আমাকে বোম, বন্দুক দিয়ে মেরেও কিছু করা যাবে না। জন্মেছি এক দিন, মৃত্যু এক দিন হবেই। তবে বিজেপি-কে আমি দেখে ছাড়ব। ওদের আমি ছাড়ব না। মানুষের জীবন নিয়ে খেলবেন না। মানুষের নিরাপত্তা নিয়ে খেলবেন না। মমতার দাবি, বিজেপির নেতারা ২০-৩০টা করে গাড়িতে সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরে বেড়াবে। আর শওকতদের সিকিউরিটি কেড়ে নেওয়া হবে। কারণ বিজেপির ভ্যানিশ ওয়াশিং কমিশন অর্ডার দেবে। তৃণমূলনেত্রীর (TMC) কথায়, “ভাঙড়ে এমন কিছু বিজেপির দালাল আছে, যারা টুক করে বোম মারে আর বিজেপিকে ফোন করে বলে একে অ্যারেস্ট করাও। ওরা বিজেপির টাকায় চলে।”

আরও পড়ুন: মমতাকে কুরুচিকর আক্রমণ, হিমন্তর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

মমতা বলেন, “আমি ইচ্ছা করেই শওকতকে ক্যানিং থেকে এখানে নিয়ে এসেছি। ও আমাকে বলেছিল আটটি থানা বানাতে, মেডিকেল কলেজের কথাও ও-ই বলেছিল। ক্যানিং স্টেডিয়াম থেকে শুরু করে যা যা দরকার, সব করে দেব।” তবে উন্নয়নের এই ‘গ্যারান্টি’র বিনিময়ে মমতার শর্ত একটাই— শওকতকে জেতানো।

Latest News

প্রথম ক্যাবিনেট বৈঠকে একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা: সোমবার নবান্ন নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী হিসাবে...

More Articles Like This