22.5 C
New York

“দেশটাকে চৈত্রসেল করছে,” বলাগড়ের সভা বিজেপিকে তুলোধনা মমতার

Must Read

হুগলি: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) প্রচার ময়দানে ঝড় তুলতে জেলায় জেলায় সভা করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার তিনি ভবানীপুর কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিলেই হুগলি (Hooghly) জেলায় একাধিক সভায় বক্তব্য রাখেন তিনি। আরামবাগের পর তিনি যান বলাগড়ে সভা (Balagarh Rally) করেন। সেখানে বিজেপিকে তুলোধনা করেন তিনি। এদিন মমতা বলেন, “ওদের পরিকল্পনা মানুষকে নিয়ে চৈত্রসেল! দেশটাকে চৈত্রসেল করছে। বিজেপিকে তোপ মমতার।”

এর পরেই তৃণমূল সুপ্রিমো বলেন, “এটা বিজেপির সরকার নয়। প্রথমে দেবে হাজার, তার পরই হবে বুলডোজার। তৃণমূল যা বলে, তা’ই করে।” এদিন বলাগড়ের সভা থেকে তিনি আরও বলেন, “শুনলেও হাসি পায়, এই বাংলাবিরোধী, বাংলায় ভোট চায়। ওদের রাজ্যে মাছ, মাংস, ডিম বন্ধ। বাঙালি মাছে-ভাতে থাকে। বলছে মাছ, মাংস, ডিম খাওয়া যাবে না। তবে কি আমার মাথা খাবে? বিজেপিকে ভোট দেওয়া মানে মাছ, মাংস, ডিম খাওয়া বন্ধ। বাংলা ভাষায় কথা বলা বন্ধ।”

আরও পড়ুন: বলাগড় থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কী মন্তব্য মমতার?

এখানেই শেষ নয়, এসআইআর নিয়েও এদিন নির্বাচন কমিশনকে তোপ দাগেন মমতা। তিনি বলেন, “মানুষ যদি ভোট দিতে না পারে ট্রাইবুনালের দরকার কী? কেন ট্রাইবুনাল তৈরি করেছিলেন। তার পরে বলছেন ফ্রোজেন করে দিলাম। আবার আমরা চ্যালেঞ্জ করব। আমরা জানতে চাইব। জানার অধিকার আছে। মানুষের নাম তোলার অধিকার আছে।” তিনি আরও বলেন, “যদি নিজের অধিকার, অস্তিত্ব রক্ষা করতে হয়, ভাষা, সম্মান রক্ষা করতে হয়, ঠিকানা রাখতে হয়, তা হলে মনে রাখবেন এই নাম বাদ দেওয়ার খেলায় এনআরসি করার ছক্কা চলছে। এই ছক্কাকে অক্কা করে দেব।”

দেখুন আরও খবর:

Latest News

রবিবার সূর্যদেবের কৃপায় কার ভাগ্য খুলবে?

ওয়েব ডেস্ক: রবিবার দিনটি জ্যোতিষশাস্ত্রে (Astrology) বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিন সূর্যদেবের আরাধনা করলে জীবনে মান-সম্মান, প্রতিপত্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি...

More Articles Like This