Forbidden

You don't have permission to access th1s resource.

ভোটার তালিকায় বড়সড় গরমিল! চাঞ্চল্য পূর্ব বর্ধমানে - KolkataTV
31.1 C
Kolkata

ভোটার তালিকায় বড়সড় গরমিল! চাঞ্চল্য পূর্ব বর্ধমানে

Must Read

ওয়েব ডেস্ক : পূর্ব বর্ধমানের (East Burdwan) জামালপুরে (Jamalpur) ভোটার তালিকায় বড়সড় গরমিল। তা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। জুতিহাটি গ্রামের বাসিন্দা অশোক অধিকারীর অভিযোগ, ‘মনতোষ অধিকারী’ নামে এক ব্যক্তি তাঁর নামকে পিতা হিসেবে ব্যবহার করে ভোটার তালিকায় (Voter List) নিজের নাম তুলেছেন। বিষয়টি তিনি বারবার জানালেও সংশোধন হয়নি, এমনটাই দাবি তাঁর।

এসআইআর (SIR) প্রক্রিয়ার সময় খসড়া তালিকা প্রকাশের পর প্রথম এই গরমিলের বিষয়টি সামনে আসে। অভিযোগ, চূড়ান্ত তালিকাতেও একই ভুল থেকে গিয়েছে। একই বুথে অশোক অধিকারীর নাম যেখানে ৬৪১ নম্বরে, সেখানে ৬৪৪ নম্বরে মনতোষের নাম। আর পিতার জায়গায় এখনও অশোকের নামই উল্লেখ রয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, নির্বাচন কমিশনের সংশোধন প্রক্রিয়া আদৌ কতটা কার্যকর? বিশেষ করে যখন সুপ্রিম কোর্টের নজরদারির কথাও সামনে এসেছে।

আরও খবর : ‘বাঙালির মন বোঝে না বিজেপি?’ নববর্ষে শুভেচ্ছা জানিয়ে বড়জোড়া থেকে বার্তা মোদির

অন্যদিকে, মনতোষের পরিবারের দাবি, এটি সম্পূর্ণ কমিশনের (Election Commission) ভুল। মনতোষের মা কমলাদেবীর কথায়, “আমার ছেলের কোনও দোষ নেই। সবটাই কমিশনের ভুল।ভোটার লিস্টের সেই ভুল সংশোধনের জন্য আমার ছেলে অনেক বার বিডিও অফিসে দরবার করেছিল। কমিশনের ডাকা শুনানিতে হাজির হয়েও আমার ছেলে তাঁর পিতার নাম ভোটার তালিকায় ভুল থাকার কথা জানিয়ে আসে।ওই ভুল সংশোধন করে মনতোষ তাঁর প্রকৃত পিতার নাম ভোটার তালিকায় উল্লেখ করার আর্জিও শুনানিতে জানিয়ে এসেছিল। তার পরেও কমিশন যদি ভুল সংশোধন না করে তাহলে আমার ছেলে মনতোষের কি বা করার আছে!”

রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তরজা। তৃণমূল প্রার্থী ভূতনাথ মালিকের অভিযোগ, এই ঘটনা প্রমাণ করে ভোটার তালিকা সংশোধনে কমিশন ব্যর্থ। অন্যদিকে বিজেপি নেতা প্রধানচন্দ্র পালের দাবি, “অন্যকে বাবা দেখিয়ে নাম তোলা দণ্ডনীয় অপরাধ, কমিশনের কড়া ব্যবস্থা নেওয়া উচিত।”

দেখুন অন্য খবর :

Latest News

দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় দুর্যোগের আশঙ্কা, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

কলকাতা: ফের দুর্যোগের ভ্রুকুটি দক্ষিণবঙ্গে। সোমবারও রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া (Rain...

More Articles Like This