ওয়েব ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। রবিবার ঘোষণা হতে পারে ভোটের নির্ঘন্ট। তার ঠিক আগেই কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পুরোহিত-ইমামদের ভাতা বৃদ্ধির (Increase in Allowance) কথা ঘোষণা করলেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন পুরোহিত-ইমামদের জন্য ৫০০ টাকা করে বাড়ানো হচ্ছে ভাতা। ফলে এবার থেকে তাঁরা মাসিক ২০০০ টাকা করে ভাতা পাবেন।
মমতা (Mamata Banerjee) এই ভাতা বৃদ্ধির বিষয়টি ঘোষণা করেছেন সমাজমাধ্যমে। তিনি লিখেছেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আমাদের পুরোহিত এবং মুয়াজ্জেনদের মাসিক ভাতার পরিমাণ ৫০০ টাকা বৃদ্ধি করা হল। তাঁদের নিরলস সেবা আমাদের সামাজিক ও আধ্যাত্মিক জীবনকে সমৃদ্ধ করে। এই পরিবর্তনের ফলে এখন থেকে তাঁরা প্রতি মাসে ২,০০০ টাকা করে ভাতা পাবেন।”
আরও খবর : পূর্ণাঙ্গ ভোটার তালিকা ছাড়াই ভোটঘোষণা! ‘বিবাচনাধীন’ ভোটারদের ভবিষ্যৎ কী?
সঙ্গে জানিয়ছেছেন, এর পাশাপাশি, পুরোহিত এবং মুয়াজ্জেনদের পক্ষ থেকে জমা দেওয়া সমস্ত নতুন আবেদনপত্র রাজ্য সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে।
শেষে মমতা (Mamata Banerjee) লেখেন, “আমরা এমন একটি পরিবেশ তৈরি করছি যেখানে প্রতিটি সম্প্রদায় এবং প্রতিটি ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া হয় ও শক্তিশালী করা হয়। আমাদের লক্ষ্য হল, সমৃদ্ধ আধ্যাত্মিক ঐতিহ্যের ধারক ও বাহকরা যেন তাঁদের প্রাপ্য স্বীকৃতি এবং সহায়তা পান তা নিশ্চিত করা।”
I am pleased to announce an increase of ₹500 in the monthly honorariums extended to our purohits and muezzins, whose service sustains the spiritual and social life of our communities. With this revision, they will now receive ₹2,000 per month.
At the same time, all fresh…
— Mamata Banerjee (@MamataOfficial) March 15, 2026
প্রসঙ্গত, মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বেকার যুবক-যুবতীদের জন্য যুবসাথী, সকলের পাশেই দাঁড়ানোর চেষ্টা করেছেন মমতা। এবার সেই তালিকায় যোগ হলেন পুরোহিত এবং মুয়াজ্জেনরা।
দেখুন অন্য খবর :
