ভোটের আগে শাহি ছত্রছায়ায় দিলীপ ঘোষ! প্রবল চাপে শুভেন্দু? এবার কী হবে?

0
33

কলকাতা: রাজ্য বিজেপির (BJP) অন্দরমহলে নতুন করে জল্পনা। পদ্ম শিবিরের দুই প্রভাবশালী নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবং শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ঘিরে দীর্ঘদিনের টানাপোড়েনের মাঝে আচমকাই দৃশ্যপটে বড় পরিবর্তন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) নিজে রাস্তায় নেমে দিলীপ ঘোষের সমর্থনে রোড শো করায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা।

সম্প্রতি দেখা যাচ্ছে, দিলীপ ঘোষের নির্বাচনী প্রচারে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন দিল্লির শীর্ষ নেতৃত্ব। এমনকি তাঁর মনোনয়ন জমা দেওয়ার দিনেও দিল্লির গুরুত্বপূর্ণ নেতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ফলে প্রশ্ন উঠছে যে, অমিত শাহ আগে দিলীপ-শুভেন্দু বিতর্কে শুভেন্দু অধিকারীর দিকেই ঝুঁকেছিলেন বলে রাজনৈতিক মহলে ধারণা ছিল, তিনি হঠাৎ কেন দিলীপ ঘোষের পাশে এতটা দৃঢ়ভাবে দাঁড়ালেন? সেই নিয়েই উঠছে প্রশ্ন।

আরও পড়ুন: “স্বৈরাচারী বিজেপিকে একটিও ভোট নয়,” স্বরূপনগরে রণহুঙ্কার মমতার

এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই কিছুটা চাপে পড়েছেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এতদিন রাজ্য বিজেপিতে ‘মোদির ঘনিষ্ঠ’ বা ‘কেন্দ্রের ভরসার মুখ’ হিসেবে শুভেন্দুর যে ইমেজ তৈরি হয়েছিল, তা এখন চ্যালেঞ্জের মুখে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) কেন্দ্র করে যে একক নেতৃত্বের ধারণা তৈরি হয়েছিল, সেটাও কিছুটা নড়বড়ে হচ্ছে বলে মনে করছেন অনেকে।

অন্যদিকে, দলের অন্দরে আরও একটি প্রশ্নও ঘুরপাক খাচ্ছে যে, এই হঠাৎ পরিবর্তনের পিছনে কি আরএসএস-এর (RSS) কোনও ভূমিকা রয়েছে? সংগঠনের চাপেই কি কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে গুরুত্ব দিতে শুরু করেছে? যদিও এই বিষয়ে কোনও পক্ষই প্রকাশ্যে কিছু বলতে রাজি নয়।

দেখুন আরও খবর:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here