পরিকাঠামো প্রস্তুত, তবু দেরি শুনানিতে! SIR ট্রাইবুনাল নিয়ে উঠছে প্রশ্ন

Must Read

কলকাতা: ভোটের মুখে এসআইআর ট্রাইবুনাল (SIR Tribunal)  ঘিরে জটিলতা আরও বাড়ছে। একদিকে সুপ্রিম কোর্টের (Supreme Court) তৎপরতায় নির্দিষ্ট মামলায় দ্রুত শুনানির নির্দেশ, অন্যদিকে এখনও পূর্ণমাত্রায় কাজ শুরু হয়নি ট্রাইবুনালের, এই দ্বৈত পরিস্থিতিই প্রশ্ন তুলছে প্রশাসনিক প্রস্তুতি নিয়ে।

রাজ্য সরকার সূত্রে খবর, ট্রাইবুনালের পরিকাঠামো ইতিমধ্যেই তৈরি। নোডাল অফিসারও নিয়োগ করা হয়েছে। কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী ন্যাশনাল ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ভবনে ট্রাইবুনালের জন্য ছয়টি ঘর বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ, প্রশাসনিক কাঠামো গড়ে তোলার কাজ অনেকটাই এগিয়ে।

আরও পড়ুন: মনোনয়নের ডেডলাইনে সুপ্রিম হস্তক্ষেপ, রতুয়ার প্রার্থীকে ‘লাইফলাইন’ ট্রাইবুনাল শুনানি

তবুও প্রশ্ন, পরিকাঠামো প্রস্তুত থাকলে শুনানি শুরুতে দেরি কেন? বিশেষ করে যখন ভোটার তালিকা সংক্রান্ত একাধিক মামলা বিচারাধীন এবং প্রথম দফার ভোটের আগে সময় অত্যন্ত সীমিত।

ইতিমধ্যেই রতুয়ার কংগ্রেস প্রার্থী মুস্তাকিম আলামের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে ট্রাইবুনালকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে। একই ভাবে ফারাক্কার প্রার্থীর ক্ষেত্রেও আদালতের দ্বারস্থ হতে হয়েছে। ফলে স্পষ্ট, ট্রাইবুনালের কার্যকারিতা নিয়ে সংশয় কাটেনি।

নির্বাচনী আইন অনুযায়ী ভোটার তালিকা ‘ফ্রিজ’ হয়ে গেলে নতুন করে নাম তোলা বা বাদ দেওয়ার সুযোগ থাকে না। সেই প্রেক্ষিতে বিচারাধীন মামলাগুলির দ্রুত নিষ্পত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। না হলে প্রার্থী থেকে সাধারণ ভোটার, অনেকের ভোটাধিকার নিয়েই অনিশ্চয়তা তৈরি হতে পারে।

সব মিলিয়ে, পরিকাঠামো প্রস্তুত থাকলেও বাস্তবে কত দ্রুত এবং কতটা কার্যকরভাবে ট্রাইবুনাল কাজ শুরু করতে পারে, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে নির্বাচনের প্রাক্কালে।

 

 

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This