কলকাতা শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
গোয়ালঘর থেকে উদ্ধার রক পাইথন
সৌম্যকান্তি ত্রিপাঠি Published By:  • | Edited By: ঐন্দ্রিলা ঘোষ
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১, ০৭:৪০:০১ পিএম
  • / ৫৭৮ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: ঐন্দ্রিলা ঘোষ

আস্ত হাঁস সাবাড় করে দিল একটি ‘ময়াল’! কি ভাবছেন সত্যি কিনা? আজ্ঞে হ্যাঁ। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ব্লকের খাজরার বগডিয়া গ্রামের এক গ্রামবাসীর গোয়ালঘর থেকে উদ্ধার হয় এই সাপটি।
এই বিষয়ে বাড়ির মালিক দুলাল বর জানান, ‘রবিবার রাতের দিকে আমাদের গোয়াল ঘর থেকে হাঁসের চিৎকার শুনতে পাই। তখনই কিছু একটা আন্দাজ করেছিলাম। সোমবার সকালে গোয়াল ঘরের দরজা খুলে দেখি হাঁস নেই! তারপরই এটিকে দেখতে পেয়ে চক্ষু চড়কগাছ! এরপর গ্রামবাসীদের সহায়তায় বনদফতরে খবর দিই।’

দুলাল বাবুর প্রাথমিক অনুমান, রবিবার রাতেই কাছাকাছি জঙ্গল থেকে গোয়ালঘরে ঢুকে পড়ে সাপটি। বিশাল আকারের সাপটিকে দেখে স্বাভাবিকভাবেই বাড়ির লোক ও গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। এর পর বনদফতরে খবর দিলে তাঁরা বিশাল আকারের ময়াল সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের মতে সাপটি লম্বায় প্রায় ৫ ফুটের কাছাকাছি এবং ওজনে প্রায় ২৫ কেজি। এই বিষয়ে পরিবেশ কর্মী রাকেশ সিংহ দেব জানিয়েছেন, ‘এটি অজগর না হলেও, কাছাকাছি প্রজাতির ইন্ডিয়ান রক পাইথন বা ময়াল সাপ। গ্রামবাসীরা যে এটিকে না মেরে, বনদফতরের হাতে তুলে দিয়েছেন, সেজন্য ধন্যবাদ।’

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মহাকালধামের আদলে ‘বইতীর্থ’, বইমেলার উদ্বোধনে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সাহারা মরুভূমিতে তুষারপাত, মুহূর্তে বদলে গেল তাপমাত্রা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপ বয়কটের কারণে আর্থিক ক্ষতির মুখে বাংলাদেশের ক্রিকেটাররা!
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
ফিরল অন্ধকার অতীত, রোমিও’র ট্রেলারে শাহিদের বিধ্বংসী রূপ
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
বিয়ে নিয়ে মুখ খুললেন ঋতিকা, থানায় অভিযোগ দায়ের অনিন্দিতার
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
এবার আল্লুর ছবিতে সলমন! ‘পুষ্পা: ৩’-এ চমক
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
হাইকোর্টের নির্দেশের পরই ৬০০ মিটার জোড়ার কাজে এল গতি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সেতু রক্ষণাবেক্ষণের কাজ! রবিবার বাতিল হচ্ছে একাধিক ট্রেন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
১৫ বছর বাদে কলকাতা বইমেলায় আসছে ‘যুদ্ধ বিধ্বস্ত’ চিন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
কলকাতা পুলিশের কাছ থেকে প্রশিক্ষণ নিল জয়পুরের পুলিশ!
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
ক্রোয়েশিয়ায় ভারতীয় দূতাবাসে হামলা! কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সোনার দামে বড় পতন, সাড়ে ১৩ হাজার টাকা কমলো রুপো
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
মধ্যমগ্রামে রঙের গুদামে ভয়াবহ আগুন, কীভাবে অগ্নিকাণ্ড এখনও স্পষ্ট নয়
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
টলিউডে নতুন অধ্যায়!পথচলা শুরু ‘হাউস অফ ভিশন স্টুডিওস’-এর
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
বইমেলার উদ্বোধন করলেন মমতা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team