কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
পড়ে পাওয়া গোল পেয়েও আফগানিস্তানকে হারাতে পারল না ভারত
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১, ০৯:৪৪:১২ পিএম
  • / ৫২২ বার খবরটি পড়া হয়েছে

ভারত-১     আফগানিস্তান–১

( ওভাইস আজিজি–নিজ গোল)     (হোসেন জামানি)

পড়ে পাওয়া গোল পেয়েও আফগানিস্তানকে হারাতে পারল না ভারত। ৭৮ মিনিটে গোল করার পর চার মিনিট যেতে না যেতেই গোল খেয়ে যায় ইগর স্টিমাকের ছেলেরা। তবে এর ফলে ২০২৩ সালের এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডের তৃতীয় রাউন্ডে চলে গেল ভারত। তবে মাথা নীচু করে। দোহায় মঙ্গলবারের ম্যাচে ভারত কখনও খুব ভাল খেলতে পারেনি। তার ওপর ৬৮ মিনিটে সুনীল ছেত্রীকে তুলে নিয়ে লিস্টন কোলাসোকে নামানো হয়। কেন তা শুধু কোচই বলতে পারবেন। তবে এর দশ মিনিট পরে গোল পেয়ে যায় ভারত। বাঁ দিক থেকে আশিক কুরিয়ান একটা উঁচু সেন্টার করেছিলেন বক্সের মধ্যে। আফগান গোলকিপার আজিজি বলটা গ্রিপও করেন। কিন্তু তালুর মধ্যে রাখতে পারেননি। বল তাঁর হাত থেকে পড়ে গিয়ে দু পায়ের ফাঁক দিয়ে গোলে ঢুকে যায়।

ম্যাচ শেষ হতে তখন বারো মিনিট বাকি। এই সময়টা কাটাতে পারল না ভারতীয় ডিফেন্স। চার মিনিট যেতে না যেতেই কুড়ি বছর বয়সী আফগান স্ট্রাইকার বক্সের মধ্যে বল পেয়ে জোরালো শটে গোল করে ভারতের হাত থেকে জয় ছিনিয়ে নেন। অতএব শেষ হল ভারতের বিশ্ব কাপ অভিযান। পাঁচ টিমের গ্রূপে আট ম্যাচে সাত পয়েন্ট পেয়ে ভারতের বিশ্ব কাপ অভিযান শেষ। অপেক্ষা শুরু এশিয়া কাপের কোয়ালিফাইয়ের জন্য।

বাংলাদেশকে ভারতের যে দলটি ২-০ গোলে হারিয়েছিল সেই টিমে দুটি পরিবর্তন করেন ইগর স্টিমাক। রাইট ব্যাকে ফিরে আসেন রাহুল বেকে। আর মাঝ মাঠে শুরু থেকেই ছিলেন আশিক কুরিয়ান। গোলকিপার গুরপ্রীতের সামনে বাকি তিন ডিফেন্ডার ছিলেন চিঙ্গলসানা সিং, সন্দেশ ঝিঙ্গন এবং শুভাশিস বসু। মাঝ মাঠে গ্লেন মার্টিনস, সুরেশ সিং, ব্রেন্ডন ফার্নান্ডেজ এবং আশিক কুরিয়ান। ফরোয়ার্ডে সুনীল ছেত্রীর সঙ্গে মনবীর সিং। ড্র করলেই যখন এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডের তৃতীয় রাউন্ডে পৌছনো যাবে তখন ভারতীয়দের মধ্যে গোল করার তেমন তাগিদ লক্ষ্য করা যায়নি। খানিকটা গয়ং গচ্ছ ভাব ছিল প্লেয়ারদের মধ্যে। এর সঙ্গে যোগ করতে হবে প্রচুর মিস পাস এবং উদ্দেশ্যহিন ছোটাছুটি। কিন্তু আফগানিস্তান টিমের তেমন ওজন না থাকায় ভারতের কোনও ক্ষতি হয়নি।

তবু ওরই মধ্যে ভারতের মিডফিল্ডার ব্রেন্ডন ফার্নান্ডেজকে চোখে পড়েছে তাঁর ছটফটানির জন্য। ডান দিক থেকে তাঁর দৌড়গুলো বিপজ্জনক ছিল। তবে সেগুলোকে গোলে পরিণত করার জন্য স্ট্রাইকারদের মধ্যে যে তৎপরতা দরকার  হয় তা সুনীল ছেত্রী কিংবা তাঁর সহযোগী মনবীর সিং। আফগানিস্তান ডিফেন্সে ছিলেম মোহনবাগানের হয়ে আই লিগ খেলে যাওয়া সোহেল আমিরি। কিন্তু সুনীল বা মনবীর তাঁকে বিরক্ত করতে পারেননি। প্রথমার্দ্ধের একেবারে শেষ দিকে সুরেশের থ্রূ পাস তাড়া করে মনবীর পৌছে যান আফগান পেনাল্টি বক্সে। কিন্তু তিনি বলের কাছে পৌছবার আগেই বল ধরে নেন আফগান গোলকিপার।তার আগে অবশ্য রেফারির সিদ্ধান্তে অখুশি হয়ে উষ্মা প্রকাশ করে হলুদ কার্ড দেখেন কোচ স্টিমাক। ভারতের কোচ হয়ে তিনি এখন পর্যন্ত তেমন কিছু করতে পারেননি। এখন দেখার তিনি ভারতকে এশিয়া কাপে তুলতে পারেন কি না।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team