34 C
Kolkata

প্রথম দু’ঘন্টায় রাজ্যে ভোট পড়ল ১৮.৭৬ শতাংশ

Must Read

ওয়েব ডেস্ক: প্রথম দফার ভোটে (West Bengal Elections 2026 Phase 1 Voting) ১৫২টি কেন্দ্রে মোট ১৪৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে মহিলা প্রার্থী রয়েছেন ১৬৭ জন।সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ১৮.৭৬ শতাংশ। মালদহ – ১৬.৯৬ শতাংশ,মুর্শিদাবাদ – ১৮.৮৮ শতাংশ, পশ্চিম বর্ধমান – ১৯.০০ শতাংশ, পশ্চিম মেদিনীপুর – ২০.৫১ শতাংশ, পূর্ব মেদিনীপুর – ১৮.৮১ শতাংশ, পুরুলিয়া – ১৭.৮৩ শতাংশ, উত্তর দিনাজপুর – ১৭.৫৪ শতাংশ, ঝাড়গ্রাম – ১৯.৮৪ শতাংশ, কালিম্পং – ১৮.৭৪ শতাংশ, আলিপুরদুয়ার – ১৭.৭০ শতাংশ, বাঁকুড়া – ২০.২০ শতাংশ, বীরভূম – ১৯.০১ শতাংশ, কোচবিহার – ১৭.৫৬ শতাংশ, দক্ষিণ দিনাজপুর – ১৮.৮১ শতাংশ, দার্জিলিং – ১৮.৮০ শতাংশ, জলপাইগুড়ি – ১৮.৫০ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে, ২০.৫১ শতাংশ। বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোট। গোটা উত্তরবঙ্গ, গোটা পশ্চিমাঞ্চল, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে ভোটগ্রহণ রয়েছে। সব মিলিয়ে রাজ্যের মোট ১৫২টি আসনে ভোট রয়েছে বৃহস্পতিবার।

কোন জেলায় কত আসন

কোচবিহারে রয়েছে ৯টি আসন।

আলিপুরদুয়ারে আছে ৫টি আসন।

জলপাইগুড়িতে রয়েছে ৭টি আসন।

কালিম্পঙে বিধানসভা আসন রয়েছে ১টি।

দার্জিলিঙে আছে ৫টি আসন।

উত্তর দিনাজপুরে আছে ৯টি আসন।

দক্ষিণ দিনাজপুরে রয়েছে ৬টি আসন।

মালদহে ১২টি বিধানসভা আসন রয়েছে।

মুর্শিদাবাদে রয়েছে ২২টি আসন।

পূর্ব মেদিনীপুরে আছে ১৬টি আসন।

পশ্চিম মেদিনীপুরে রয়েছে ১৫টি আসন।

ঝাড়গ্রামে ৪টি বিধানসভা আসন রয়েছে।

পুরুলিয়ায় ৯টি আসন রয়েছে।

বাঁকুড়ায় রয়েছে ১২টি আসন।

পশ্চিম বর্ধমানে রয়েছে ৯টি আসন।

বীরভূমে আছে ১১টি আসন।

 

Latest News

‘গতকাল তো ট্রেলার দেখেছে সরকার…,’ শিক্ষামন্ত্রীকে বিরাট হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

নয়াদিল্লি: ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতিবাদকে রাস্তায় নামিয়ে এনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ‘ককরোচ জনতা পার্টি’ (Cockroach Janta Party)। শনিবার দিল্লির...

More Articles Like This